সাইমন ফ্রাই
অবয়ব
এমসিজিতে অনুষ্ঠিত ২০১২/১৩ রাইওবি ওয়ানডে কাপ ফাইনালে ফ্রাই | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | সাইমন ডগলাস ফ্রাই |
| জন্ম | ২৯ জুলাই ১৯৬৬ অ্যাডিলেড, অস্ট্রেলিয়া |
| ভূমিকা | আম্পায়ার |
| আম্পায়ারিং তথ্য | |
| ওডিআই আম্পায়ার | ১৩ (২০১১–২০১৪) |
| এফসি আম্পায়ার | ৫২ (২০০২–বর্তমান) |
| এলএ আম্পায়ার | ৪৫ (২০০১–বর্তমান) |
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |
|
| |
উৎস: Cricket Archive, ১৩ নভেম্বর ২০১১ | |
সাইমন ডগলাস ফ্রাই (জন্ম: ২৯ জুলাই, ১৯৬৬) দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী ক্রিকেট আম্পায়ার।[১] আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়ার পক্ষে ক্রিকেট আম্পায়ার হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে জ্যেষ্ঠ ক্রিকেট আম্পায়ারদের আন্তর্জাতিক অদল-বদল পরিকল্পনার অংশ হিসেবে মনোনীত হন।[২]
সাইমন ফ্রাই একদিনের আন্তর্জাতিকে প্রথম আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন। ২৬ জানুয়ারি, ২০১১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফরকারী ইংল্যান্ড দল বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার খেলায় তার এ অংশগ্রহণ। ২০১০-১১ মৌসুমের এ সফরকারী দল ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টুয়েন্টি২০ খেলাতেও তার অংশগ্রহণ ছিল।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Simon Fry"। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "New Zealand, Australia exchange cricket umpires"। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Australia v England / Scorecard"। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।