সমুদয়কাঠী ইউনিয়ন
| সমুদয়কাঠী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সমুদয়কাঠী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪০′৪১.৯৯৯″ উত্তর ৯০°৬′৬.০০১″ পূর্ব / ২২.৬৭৮৩৩৩০৬° উত্তর ৯০.১০১৬৬৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পিরোজপুর জেলা |
| উপজেলা | নেছারাবাদ উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৪,২১৩ হেক্টর (১০,৪১১ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৩,৪০০ |
| • জনঘনত্ব | ৩২০/বর্গকিমি (৮২০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৯ ৮৭ ৫৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

সমুদয়কাঠী বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন ও অবস্থান
[সম্পাদনা]সমুদয়কাঠী ইউনিয়নের আয়তন ১০,৪১১ একর।[১] এ ইউনিয়নের পূর্বে কীর্তিপাশা ইউনিয়ন, পশ্চিমে দৈহারী ইউনিয়ন, উত্তরে জলাবাড়ী ইউনিয়ন এবং দক্ষিণে শেখেরহাট ইউনিয়ন ও আমড়াজুড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সমুদয়কাঠী ইউনিয়ন নেছারাবাদ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমুদয়কাঠী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩,৪০০ জন। এর মধ্যে পুরুষ ৬,৫৪৪ জন এবং মহিলা ৬,৮৫৬ জন। মোট পরিবার ৩,৪৪৩টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সমুদয়কাঠী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৮%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ২টি জাপানি স্কুল, ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন ও ২টি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে।
খাল ও নদী
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- হযরত শাহ কামাল (রা.) এর মাজার শরীফ (সেহাংগল দরগাহ বাড়ি)
- আলহাজ্ব বজলুর রহমান খান ভবন, সেহাংগল। (খান বাহাদুর হাশেম আলী খান এর জন্মস্থান ও বাড়ি)
- দীলবাজ খা মাজার (সেহাংগল সাত রাস্তা খান বাড়ি)
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আলহাজ্ব বজলুর রহমান খান—ব্রিটিশ জুড়ি বোর্ড এর সদস্য ও ল্যান্ডলর্ড।
- জুয়েল আইচ—একুশে পদক প্রাপ্ত যাদু শিল্পী।
- খান বাহাদুর হাশেম আলী খান—অবিভক্ত বাংলার মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী ও সমাজসেবক।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |