ইন্দুরকানী সদর ইউনিয়ন
| ইন্দুরকানী সদর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ইন্দুরকানী সদর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৮৯°৫৮′৩″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৮৯.৯৬৭৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | পিরোজপুর জেলা |
| উপজেলা | জিয়ানগর উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |

ইন্দুরকানী সদর বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত জিয়ানগর উপজেলার একটি ইউনিয়ন।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]জিয়ানগর উপজেলার পত্তাশি ইউনিয়নের আয়তন ও লোকসংখ্যা আনুপাতিক হারে অনেকটা বেশি হওয়ায় প্রশাসনিক কাজের সুবিধার্থে এ ইউনিয়নের কিছু অংশ নিয়ে ইন্দুরকানী সদর নামে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালের ২৬ নভেম্বর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ ধারা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার নির্দেশনা মোতাবেক পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলার জিয়ানগর উপজেলার পত্তাশী ও বালিপাড়া ইউনিয়ন ভেঙ্গে ইন্দুরকানী সদর ও চন্ডিপুর ইউনিয়ন নামে দুটি নতুন ইউনিয়ন ঘোষণা করেন। যা ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ইন্দুরকানী সদর ইউনিয়ন জিয়ানগর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম জিয়ানগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]প্রতিষ্ঠাকালীন সময়ে ইন্দুরকানী সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৭,৭১৫ জন।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জিয়ানগর উপজেলা পেল নতুন দুই ইউনিয়ন"। kalerkantho.com। কালের কণ্ঠ। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |