বিষয়বস্তুতে চলুন

লোকমান হোসেন মিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লোকমান হোসেন মিয়া
৩য় নির্বাহী চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
কাজের মেয়াদ
৪ সেপ্টেম্বর ২০২২  ১৪ আগষ্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমোহাম্মদ সিরাজুল ইসলাম
উত্তরসূরীআশিক চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৩
গৌরনদী, বরিশাল, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীখোদেজা বেগম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কারজনপ্রশাসন পদক ২০১৯

লোকমান হোসেন মিয়া একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[] অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি “জনপ্রশাসন পদক ২০১৯” অর্জন করেন।[] ২৩ আগস্ট ২০২২ সরকার পরবর্তী ৩ বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চাকরি জীবনে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, নরসিংদী জেলা পরিষদের সচিব, মহেশপুর উপজেলায় ইউএনও, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব, নারায়ণগঞ্জ সদর উপজেলাআড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ সরকারের অন্যান্য সেক্টর ও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরসহ ৩০ টি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

লোকমান হোসেন মিয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি খুলনায় বিভাগীয় কমিশনার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য (এডমিন), ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ জুন ২০২২ সালে তিনি সরকারী চাকরী থেকে অবসর গ্রহণ করেন।[] ২৩ আগস্ট ২০২২ সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে ৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করে।[]

২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তার চুক্তি বাতিল করে।[]

সম্মাননা

[সম্পাদনা]

অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি “জনপ্রশাসন পদক ২০১৯” অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

লোকমান হোসেন মিয়া ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জনক। লোকমান হোসেন মিয়া ১৪ জুন ২০২২ তারিখ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খুলনা বিভাগে নতুন কমিশনার লোকমান মিয়া"ঢাকাটাইমস। ১২ সেপ্টেম্বর ২০১৭। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০
  2. "লোকমান হোসেন মিয়া"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ নভেম্বর ২০১৯। ২২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০
  3. "বিডা চেয়ারম্যান হলেন লোকমান হোসেন মিয়া"banglanews24.com। ২৩ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২
  4. "অবসরে গেলেন স্বাস্থ্যের সচিব লোকমান হোসেন"www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২
  5. "বিডা'র নতুন চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া"Bangla Tribune। ২৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২
  6. "১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল"প্রথম আলো। ১৪ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫