রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
রাকসু ভবন, জানুয়ারি ২০১৯ | |
| সংক্ষেপে | রাকসু |
|---|---|
| গঠিত | ১৯৬২ |
| সদরদপ্তর | রাকসু ভবন |
| অবস্থান | |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (সংক্ষেপে রাকসু নামে পরিচিত) হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের পর থেকে প্রায় তিন দশক সংগঠনটির কার্যক্রম বন্ধ ছিল। রাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৬ অক্টোবর।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. ইতরাত হোসেন জুবেরীর কাছে ছাত্র সংসদের দাবি উত্থাপন করা হলেও ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের হস্তক্ষেপে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এটি তখন 'রাসু' নামে পরিচিত ছিল। ঐ বছরই অনুষ্ঠিত নির্বাচনে প্রথম ভিপি হিসেবে মনিরুজ্জামান মিয়া ও জিএস হিসেবে আব্দুর রাজ্জাক খান নির্বাচিত হন।
১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করার ফলে ১৯৫৮-৬২ সাল পর্যন্ত রাকসুর কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে ১৯৬২ সালে ক্যাম্পাসে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে শিক্ষার্থীরা পুনরায় ছাত্র সংসদ চালু করতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মমতাজউদ্দিন আহমেদের নিকট জোর দাবি জানায়। ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে ১৯৬৩ সালের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)' নামে ছাত্র সংসদটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়।
রাকসু নির্বাচন
[সম্পাদনা]১৯৬২ সালে প্রতিষ্ঠার পরে ১৯৮৯ পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পদাধিকারবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাকসু -এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সদস্যরা সরাসরি ভোট দিয়ে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং অন্যান্য পদ নির্বাচন করেন। রাকসু সূত্রে জানা যায়, বিশ শতকে সর্বশেষ ১৯৮৯ সালের নির্বাচনে রুহুল কবির রিজভী আহমেদ ও রুহুল কুদ্দুস বাবু এক বছরের জন্য যথাক্রমে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময়, ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া সামরিক শাসনের জন্য ১৯৭৫-১৯৮০ এবং ১৯৮১-১৯৮৮ সাল পর্যন্ত নির্বাচন স্থগিত ছিল। ১৯৮৯ সাল এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত রাকসু নির্বাচন স্থগিত ছিল। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করার দাবি উঠলে রাকসু নির্বাচনেরও দাবি জানাতে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। পরবর্তীতে এই তারিখ পিছিয়ে দেওয়া, ফলে ২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসুর ১৫ তম নির্বাচন।
রাকসুর ভিপি, জিএস ও এজিএস তালিকা
[সম্পাদনা]| ক্রমিক | সাল | ভিপি | সংগঠন | জিএস | সংগঠন | এজিএস | সংগঠন |
|---|---|---|---|---|---|---|---|
| ১ | ১৯৫৬-১৯৫৭ | মো. মনিরুজ্জামান মিয়া | বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | মো. আব্দুর রাজ্জাক খান | |||
| ২ | ১৯৫৭-১৯৫৮ | আবুল কালাম চৌধুরী | মো. আব্দুর রাজ্জাক খান | ||||
| ৩ | ১৯৬২-১৯৬৩ | শেখ মো. রুস্তম আলী | মো. বজলুর করিম | ||||
| ৪ | ১৯৬৩-১৯৬৪ | সৈয়দ মাজহারুল হক | মো. আব্দুর রউফ | ||||
| ৫ | ১৯৬৪-১৯৬৫ | আব্দুর রাজ্জাক | বায়েজীদ আহম্মদ | ||||
| ৬ | ১৯৬৫-১৯৬৬ | অধ্যাপক আবু সাইয়িদ | বাংলাদেশ ছাত্রলীগ | সরদার আমজাদ হোসেন | |||
| ৭ | ১৯৬৬-১৯৬৭ | বায়েজীদ আহম্মদ | আব্দুস সাত্তার | ||||
| ৮ | ১৯৬৭-১৯৬৮ | এ.এফ.এম জামিরুল ইসলাম | মো. আব্দুর রহমান | ||||
| ৯ | ১৯৬৮-১৯৬৯ | মো. আব্দুর রহমান[৩] | জালাল উদ্দিন সেলিম | ||||
| ১০ | ১৯৬৯-১৯৭০ | মীর শওকত আলী | আব্দুস সামাদ | ||||
| ১১ | ১৯৭২-১৯৭৩ | মো. হায়দার আলী | আহমেদ হোসেন | ||||
| ১২ | ১৯৭৩-১৯৭৪ | নুরুল ইসলাম ঠান্টু | শামসুল হক টুকু | ||||
| ১৩ | ১৯৭৪-১৯৭৫ | ফজলুর রহমান পটল[৪] | রফিকুল ইসলাম | ||||
| ১৪ | ১৯৮০-১৯৮১ | ফজলে হোসেন বাদশা[৫] | বাংলাদেশ ছাত্র মৈত্রী | আবুল কালাম আজাদ | |||
| ১৫ | ১৯৮৮-১৯৮৯ | রাগীব আহসান মুন্না | বাংলাদেশ ছাত্র মৈত্রী | রুহুল কুদ্দুস বাবু | |||
| ১৬ | ১৯৮৯-১৯৯০ | রুহুল কবির রিজভী[৬][৭] | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | রুহুল কুদ্দুস বাবু | জাসদ ছাত্রলীগ | ||
| ১৭ | ২০২৫-২০২৬ | মোস্তাকুর রহমান জাহিদ[৮] | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | সালাহউদ্দিন আম্মার | স্বতন্ত্র | এস এম সালমান সাব্বির | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাকসু নির্বাচনের নতুন তারিখ ১৬ অক্টোবর"। প্রথম আলো। ২২ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
- ↑ "তিন দশক পর রাকসু নির্বাচনের উদ্যোগ"। বনিকবার্তা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
- ↑ ইসলাম, রফিকুল (১৯৯৩)। একাত্তরের মুক্তিযুদ্ধ। ঢাকা: আগামী প্রকাশনী। পৃ. ৬৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৪০১-১৪৪-১।
- ↑ আমরা কজন মুজিব সেনা (১৯৯০)। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু। পৃ. ৯০।
- ↑ মাসুদা, সাইদা আবুলা (১৯৯১)। গণআন্দোলন, ১৯৮২-৯০। ঢাকা: মুক্তধারা। পৃ. ৯৪।
- ↑ মাহিন, মনির হোসেন (২০ আগস্ট ২০২৫)। "রাকসুর সর্বশেষ নির্বাচনে নেতৃত্বে ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
- ↑ মিশন, মারুফ হোসেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)। "রাকসু'র সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন যারা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫।
- ↑ "রাকসু নির্বাচন: নতুন ভিপি-এজিএস ছাত্রশিবিরের, জিএস সাবেক সমন্বয়ক"। ekhon.tv। ১৭ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৫।