শামসুল হক টুকু
শামসুল হক টুকু | |
|---|---|
| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২০০৯ – ২০১৪ | |
| পূর্বসূরী | লুৎফুজ্জামান বাবর |
| জাতীয় সংসদের ডেপুটি স্পিকার | |
| কাজের মেয়াদ ২৮ আগস্ট ২০২২ – ৫ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | ফজলে রাব্বী মিয়া |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩১ মে ১৯৪৮ বৃশালিখা গ্রাম, বেড়া, পাবনা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
শামসুল হক টুকু (জন্ম: ৩১ মে ১৯৪৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]শামসুল হক টুকুর পৈতৃক বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে। তিনি ব্যবসায় বিষয়ে স্নাতকোত্তর এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]পেশায় আইনজীবী শামসুল হক টুকু রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দ্বিতীয় মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি ২০০৯ ও ২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [২][৩]
বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২২ সালের ২৮ আগষ্ট তিনি ১১ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। [৪]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১][৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
- ↑ "সাংবাদিকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে : শামসুল হক টুকু"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
- ↑ পাবনা-১, শামসুল হক টুকু। "Constituency 68_10th_Bn"। www.parliament.gov.bd। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে