মির্জা আব্বাস
মির্জা আব্বাস | |
|---|---|
২০২০ সালে মির্জা আব্বাস | |
| বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধানমন্ত্রী | তারেক রহমান |
| ঢাকা-৮ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম |
| ঢাকা-৬ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০ মার্চ ১৯৯১ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
| পূর্বসূরী | আব্দুর রহিম |
| উত্তরসূরী | সাবের হোসেন চৌধুরী |
| কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৬ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | সাবের হোসেন চৌধুরী |
| উত্তরসূরী | মিজানুর রহমান খান দিপু |
| বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ ও ১১ অক্টোবর ২০০১ – ৩ এপ্রিল ১৯৯৬ ও ২৭ অক্টোবর ২০০৬ | |
| পূর্বসূরী | রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল মুয়ীদ চৌধুরী |
| উত্তরসূরী | সৈয়দ মঞ্জুর এলাহী ও ধীরাজ কুমার নাথ |
| অবিভক্ত ঢাকার মেয়র | |
| কাজের মেয়াদ ১৯ মে ১৯৯১ – ২৮ ডিসেম্বর ১৯৯৩ | |
| পূর্বসূরী | আবুল হাসনাত |
| উত্তরসূরী | মোহাম্মদ হানিফ |
| বাংলাদেশের ভূমিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২০ মার্চ ১৯৯১ – ১৯ মে ১৯৯১ | |
| পূর্বসূরী | আলমগীর এম. এ. কবীর |
| উত্তরসূরী | সাদেক হোসেন খোকা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | আব্বাস উদ্দিন আহমেদ ৭ ফেব্রুয়ারি ১৯৫১ কিশোরগঞ্জ , বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | আফরোজা আব্বাস (বি. ১৯৮৩) |
| সন্তান | ২ ছেলে ও ১ মেয়ে |
| পিতামাতা | আব্দুর রাজ্জাক (পিতা), কমলা খাতুন (মাতা) |
| বাসস্থান | ৮০১, দক্ষিণ শাহজাহানপুর, ঢাকা |
| প্রাক্তন শিক্ষার্থী | নাজিমউদ্দীন ভূইয়া ডিগ্রি কলেজ |
| পেশা | রাজনীতিবিদ ও ব্যবসায়ী |
আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস (জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৯৫১) নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং[২][৩] মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা।[৪][৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মির্জা আব্বাস ১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক ও মাতার নাম কমলা খাতুন। স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ১৯৬৬ সালে তৎকালীন নাজিম উদ্দীন ভূইয়া ডিগ্রি কলেজ ভর্তি হয়ে ১৯৭১ সালে মদনপুর অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৬]
পারিবারিক জীবন
[সম্পাদনা]মির্জা আব্বাস ১৩ জানুয়ারি ১৯৮৩ সালে আফরোজা আব্বাসকে বিয়ে করেন। আফরোজা বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে।
কর্মজীবন
[সম্পাদনা]মির্জা আব্বাস কর্মজীবনের প্রথমে মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন।[৭] তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৯৯৫ সালের ২৯ মার্চ তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন।
আব্বাস, ঢাকার শাহজাহানপুরে ১৯৮০ সালে নারী শিক্ষার জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।[৭]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর মির্জা আব্বাস এ দলে যোগদান করেন এবং তিনি দলটির প্রথমদিককার একজন নেতা। ১৯৮০-এর দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০ সালে বাংলাদেশের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে কাজ করেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][৮] তিনি ২০ মার্চ ১৯৯১ থেকে ১৯ মে ১৯৯১ পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৯] ১৯ মে ১৯৯১ সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন।[১০] ২৮ ডিসেম্বর ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।[১১]
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১২] ১৯ মার্চ ১৯৯৬ থেকে ৩০ মার্চ ১৯৯৬ পর্যন্ত তিনি বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদের ভূমিমন্ত্রীর পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১৩] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন।[১]
১ অক্টোবর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১৪] ১১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১৩] তার সময়কালেই ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়।
আব্বাস ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন।[১]
নির্বাচনী ইতিহাস
[সম্পাদনা]| বছর | নির্বাচনী এলাকা | দল | ভোট | % | ফলাফল | |
|---|---|---|---|---|---|---|
| ১৯৯১ | ঢাকা-৬ | বিএনপি | ৫৯,৮৫১ | ৫৪.১ | ||
| বিজয়ী | ||||||
| জুন ১৯৯৬ | ৯৫,৬৭৩ | ৪১.৩ | পরাজিত | |||
| ২০০১ | ১,৫৬,৩৫৮ | ৫৫.৪ | বিজয়ী | |||
| ২০১৮ | ঢাকা-৮ | ৩৮,৭১৭ | ১৪.৬৩ | পরাজিত | ||
| ২০২৬ | ৫৯,৩৬৬ | বিজয়ী | ||||
| সূত্র:[১৫][১৬][১৭][১৮] | ||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "মির্জা আব্বাস"। দৈনিক প্রথম আলো। ২ নভেম্বর ২০২৩। ২ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৩।
- ↑ "বিএনপির স্থায়ী কমিটির ১৭ সদস্যের নাম ঘোষণা"। প্রথম আলো। ৩১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "জাতীয় স্থায়ী কমিটি ২০১৬ –"। বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান"। Jugantor। ১৭ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ"। দৈনিক ইনকিলাব। ১৭ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Affidavit of Mirza Abbas" (পিডিএফ)। Election Commission। ৮ সেপ্টেম্বর ২০০৮। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৫।
- 1 2 "Mr. Mirza Abbas Uddin Ahmed"। Dhaka Bank Limited। ৮ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৫।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- ↑ "বিএনপির ভরসা মির্জা আব্বাস"। সমকাল। ৩ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ঢাকা নগর কর্তৃপক্ষের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৩।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "সাবেক মন্ত্রীদের নামের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" (পিডিএফ)। Bangladesh Election Commission। পৃ. ৩০৫, ৩১১। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
- ↑ "Nomination submission List"। Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991, 1996, 2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ 11th Jatiya Sangsad Election (Center-wise results) – 101-198, Bangladesh Election Commission, Agargaon, Dhaka (20 June 2019)
- জীবিত ব্যক্তি
- ১৯৫১-এ জন্ম
- বাংলাদেশী রাজনীতিবিদ
- ঢাকার মেয়র
- বাংলাদেশের সাবেক মন্ত্রী
- বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভার সদস্য
- খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার সদস্য
- কিশোরগঞ্জ জেলার ব্যক্তি
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- পঞ্চম জাতীয় সংসদ সদস্য
- ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের ভূমিমন্ত্রী
- বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য
- ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য