রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া | |
|---|---|
![]() ২০১৬ সালে রফিকুল ইসলাম মিয়া | |
| গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
| কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৯১ – জুন ১৯৯৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৪৩ মুরাদনগর, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
| নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | শাহিদা রফিক |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রফিকুল ইসলাম মিয়া হচ্ছেন একজন বাংলাদেশী ব্যারিস্টার ও রাজনীতিবিদ।[১] তিনি ১৯৯১-১৯৯৬ সালে প্রথম খালেদা জিয়া মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। [২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]রফিকুল ইসলাম মিয়া ১৯৪৩ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী শাহিদা রফিক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন।
পেশা
[সম্পাদনা]ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] এর পর তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[৪]
২০০৭ সালের সেপ্টেম্বরে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হলে মিয়া আইনজীবী হিসেবে তার পক্ষে লড়েন।[৫]
দন্ডাদেশ
[সম্পাদনা]২০০১ সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার সম্পদ বিবরণ জমা দেওয়ার জন্য মিয়াকে নোটিশ পাঠায়। [৬] নোটিশ অনুযায়ী বিবরণ দিতে ব্যর্থ হলে, ২০০৪ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। [৭] ২০১৮ সালের ১৯ নভেম্বরে তাকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয় এবং একই দিনে তার ইস্কাটনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। [৮] ২৬ নভেম্বর, তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। [৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rafiqul Islam Mia arrested hours after conviction"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ Hunter, B. (২৩ ডিসেম্বর ২০১৬)। The Statesman's Year-Book 1993-94 (ইংরেজি ভাষায়)। Springer। পৃ. ১৮৬। আইএসবিএন ৯৭৮০২৩০২৭১২২৭।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Bangladesh police arrest a former prime minister"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০০৭। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Senior BNP leader Rafiqul Islam arrested"। ঢাকা ট্রিবিউন। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Graft: BNP leader Rafiqul Islam sent to jail"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "BNP senior leader Rafiqul Islam Miah arrested"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "BNP leader Rafiqul Islam Mia gets bail from High Court"। ঢাকা ট্রিবিউন। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- জীবিত ব্যক্তি
- ১৯৪৩-এ জন্ম
- বাংলাদেশী ব্যারিস্টার
- কুমিল্লা জেলার রাজনীতিবিদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ
- খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভার সদস্য
- পঞ্চম জাতীয় সংসদ সদস্য
- ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- কুমিল্লা জেলার আইনজীবী
- ২০শ শতাব্দীর বাংলাদেশী আইনজীবী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী আইনজীবী
- কুমিল্লা জেলার ব্যক্তি
