বিষয়বস্তুতে চলুন

বন্ধু কাজল ভ্রমরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে"
নোলক অ্যালবাম থেকে
ফেরদৌসী রহমান কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত১৯৭৮
ধারাছায়াছবি
লেখকজসীম উদ্‌দীন
সুরকারজসীম উদ্‌দীন
প্রযোজকজসীম উদ্‌দীন

বন্ধু কাজল ভ্রমরা জসীম উদ্‌দীন রচিত এবং সুরারোপিত একটি জনপ্রিয় লোকসঙ্গীত। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র "রঙিন রাখাল বন্ধু"-তে গানটি ব্যবহার প্রথম ব্যবহার করা হয়।[] এরপর গানটি ঋতুপর্না সেনগুপ্ত অভিনীত "রঙিন রাখাল বন্ধু" চলচ্চিত্রেরই ১৯৯৫ সালের ভারতীয় পুনঃনির্মাণ "রাখাল রাজা" তে ও ব্যবহার করা হয়।[] এছাড়াও গানটি বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম অভিনীত ২০১৫ সালের ঈদ আয়োজনে মুক্তি প্রাপ্ত বাংলা নাটক "শিক্ষাসফর" এ ব্যবহার করা হয়।[]

গানের কথা

[সম্পাদনা]

কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Oki O Bondhu Kajol Vromora Re | ft Sattar, Monika | by Runa Laila | Rongin Rakhal Bondhu" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. "O Ki O Bondhu | Rakhal Raja | Bengali Movie Song | Sabina Yasmin" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. "o ki o bondhu kajolvromora (ও কী ও বন্ধু কাজল ভ্রমরা)" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]