বিষয়বস্তুতে চলুন

ফিফা বালোঁ দর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফিফা বালোঁ দ'অর থেকে পুনর্নির্দেশিত)
ফিফা বালোঁ দর
ফিফা ব্যালন ডি'অর (ফিফা বালোঁ দর) শিরোপা
প্রদানের কারণবছরের সেরা পুরুষ ফুটবলার
দেশআন্তর্জাতিক
পুরস্কারদাতাফিফা এবং ফ্রঁস ফুতবোল
প্রথম পুরস্কৃত২০১০
সর্বশেষ পুরস্কৃত২০১৫
সর্বাধিক পুরস্কারআর্জেন্টিনা লিওনেল মেসি
(৪ বার)
ওয়েবসাইটwww.fifa.com

ফিফা ব্যালন ডি’অর বা ফিফা বালোঁ দর (ফরাসি: FIFA Ballon d'Or, ফরাসি উচ্চারণ: [balɔ̃ dɔʁ], "সোনালী বল") এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। এটি সাংবার্ষিকভাবে পূর্বের বছরের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনকারী বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড়কে পুরস্কার হিসেবে প্রদান করা হয়ে থাকে। পুরুষ বিভাগে বালোঁ দর পদক প্রদান করা হয়ে থাকে। ভোটাভুটির মাধ্যমে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়কে নির্বাচন করা হয়। আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচঅধিনায়ক-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।[][]

প্রেক্ষাপট

[সম্পাদনা]

ফিফা বালোঁ দর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে। ফ্রান্সের দ্বি-সাপ্তাহিক পত্রিকা ফ্রান্স ফুটবল কর্তৃক প্রদেয় বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা ফুটবলার পদক একীভূত হয়ে ফিফা বালোঁ দর পদক হিসেবে বর্তমানে পরিচিতি লাভ করেছে। তন্মধ্যে বর্তমানে ফিফা বর্ষসেরা ফুটবলার পদকটি মহিলাদের মাঝে প্রদান করা হয়। অভিষেক বর্ষেই পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনা তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। স্মর্তব্য যে, তিনি এর পূর্বের বছরও বালোঁ দর পুরস্কারটি পেয়েছিলেন। ২০১১ সালে মেসি পুনরায় এ পদক পেয়ে ধারাবাহিকভাবে ৪র্থবারের মতো বিশ্বের সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছেন।[][]

জোহানসবার্গে ফিফা বালোঁ দর পদক প্রবর্তন উপলক্ষে ফিফা প্রধান সেপ ব্লাটার চুক্তিপত্র তুলে ধরছেন

পদক বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]
ফিফা বালোঁ দরের প্রথম তিনবার পুরস্কার লাভ করেন লিওনেল মেসি
ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৩ ও ২০১৪ সালের ফিফা বালোঁ দর পুরস্কার পান
বছর ক্রম খেলোয়াড় দল
২০১০ ১ম আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২য় স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা স্পেন বার্সেলোনা
৩য় স্পেন জাভি স্পেন বার্সেলোনা
২০১১ ১ম আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২য় পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
৩য় স্পেন জাভি স্পেন বার্সেলোনা
২০১২ ১ম আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২য় পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
৩য় স্পেন ইনিয়েস্তা স্পেন বার্সেলোনা
২০১৩ ১ম পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২য় আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
৩য় ফ্রান্স রিবেরি জার্মানি বায়ার্ন মিউনিখ
২০১৪ ১ম পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২য় আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
৩য় জার্মানি ম্যানুয়েল নয়্যার জার্মানি বায়ার্ন মিউনিখ
২০১৫ ১ম আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২য় পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
৩য় ব্রাজিল নেইমার স্পেন বার্সেলোনা

ক্লাব পর্যায়ে

[সম্পাদনা]
ক্লাবের নাম ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
স্পেন এফসি বার্সেলোনা ৪ (২০১০, ২০১১, ২০১২, ২০১৫) ৩ (২০১০, ২০১৩, ২০১৪) ৪ (২০১০, ২০১১, ২০১২, ২০১৫)
স্পেন রিয়াল মাদ্রিদ ২ (২০১৩, ২০১৪) ৩ (২০১১, ২০১২, ২০১৫)
জার্মানি বায়ার্ন মিউনিখ ২ (২০১৩, ২০১৪)

দেশ অনুযায়ী

[সম্পাদনা]
দেশ ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
 আর্জেন্টিনা ৪ (২০১০, ২০১১, ২০১২, ২০১৫) ২ (২০১৩, ২০১৪)
 পর্তুগাল ২ (২০১৩, ২০১৪) ৩ (২০১১, ২০১২, ২০১৫)
 স্পেন ১ (২০১০) ৩ (২০১০, ২০১১, ২০১২)
 ফ্রান্স ১ (২০১৩)
 জার্মানি ১ (২০১৪)
 ব্রাজিল ১ (২০১৫)

ব্যক্তিগত পর্যায়ে

[সম্পাদনা]
খেলোয়াড়ের নাম ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
আর্জেন্টিনা লিওনেল মেসি
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো
স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা
স্পেন জাভি হার্নান্দেজ
ফ্রান্স ফ্রাংক রিবেরি
জার্মানি ম্যানুয়েল নয়্যার
ব্রাজিল নেইমার

সম্মানসূচক বালোঁ দর (প্রি দনর)

[সম্পাদনা]

১৯৯০ সালে প্রথমবার ডিয়োগো ম্যারাডোনা কে ব্যালনডোর সম্মান সূচক পুরস্কার দেওয়া হয়। পরে ২০১৪ সালে পেলেকে সম্মানসূচক বালোঁ দর পুরস্কারে ভূষিত করা হয়। তিনি তিনবার ব্রাজিলকে ফিফা বিশ্বকাপ জয়ে সহায়তা করেন। কিন্তু তিনি ফিফা কর্তৃক ব্যক্তিগতভাবে কোন পুরস্কারে ভূষিত হননি। ঐসময় কেবলমাত্র ইউরোপভিত্তিক দলগুলোর ফুটবলাররা প্রকৃত বালোঁ দর পুরস্কার জয়লাভের জন্য বিবেচিত হতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.cambridge.org/core/journals/perspectives-on-politics/article/abs/messi-ronaldo-and-the-politics-of-celebrity-elections-voting-for-the-best-soccer-player-in-the-world/36CB5CB44D4C06866305408163A49290
  2. https://www.sportbible.com/football/ballon-dor-votes-lionel-messi-cristiano-ronaldo-665271-20230302
  3. "Messi crowned world's best"ESPN। ৯ জানুয়ারি ২০১২। ১২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১২
  4. "Messi, Sawa, Guardiola and Sasaki triumph at FIFA Ballon d'Or 2011"FIFA.com। ৯ জানুয়ারি ২০১২। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১২
  5. "Pele receives FIFA Ballon d'Or Prix d'Honneur"FIFA.com। Fédération Internationale de Football Association। ১৩ জানুয়ারি ২০১৪। ১০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]