বিষয়বস্তুতে চলুন

ব্যালন ডি’অর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যালন ডি’অর (বালোঁ দর)
বালোঁ দর (ব্যালন ডি’অর) শিরোপা
তারিখ১৯৫৬; ৭০ বছর আগে (1956)
দেশফ্রান্স
পুরস্কারদাতাফ্রঁস ফুতবোল
প্রথম পুরস্কৃত১৯৫৬
বর্তমান বিজয়ীইংল্যান্ড হ্যারি কেইন
(১ম পুরস্কার)
সর্বাধিক পুরস্কারআর্জেন্টিনা লিওনেল মেসি
(৮ বার)
সর্বাধিক মনোনয়নপর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো
(১৮ বার)
ওয়েবসাইটfrancefootball.fr

ব্যালন ডি’অর বা মূল ফরাসি উচ্চারণে বালোঁ দর (ফরাসি: Ballon d'Or; আ-ধ্ব-ব: [balɔ̃ dɔʁ]; "সোনার ফুটবল") একটি ফুটবল পুরস্কার যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রঁস ফুতবোল (France Football) প্রদান করে থাকে। এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলির মধ্যে অন্যতম। [১] পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয়। তবে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা-র সাথে একটি চুক্তি অনুযায়ী এটিকে ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারটির (১৯৯১ সালে প্রতিষ্ঠিত) সাথে সাময়িকভাবে একীভূত করে দেওয়া হয় এবং একীভূত পুরস্কারটির নাম দেওয়া হয় ফিফা বালোঁ দর। তবে এই অংশীদারিত্ব ২০১৬ সালে সমাপ্ত হবার পর থেকে পুরস্কারটির আবার "বালোঁ দর" নামে ফেরত যায়, এবং ফিফাও নিজস্ব পৃথক একটি পুরস্কারে ফেরত যায়, যার নাম ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়। ফিফা বালোঁ দর বিজয়ীদেরকে ফিফা ও ফ্রঁস ফুতবোল সাময়িকী উভয়েই বিজয়ী হিসেবে গণ্য করে থাকে। [২][৩]

ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো (Gabriel Hanot) এই পুরস্কারটির পরিকল্পনা করেন। পূর্ববর্তী বছর জুড়ে যে পুরুষ খেলোয়াড়টি সবচেয়ে ভাল কৃতিত্ব দেখিয়েছে বলে পরিগণিত হয়, তাকে বালোঁ দর পুরস্কারটি দেওয়া হত। ১৯৫৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফুটবল সাংবাদিকদের ভোটাভুটিতে এটি নির্ধারিত হত।[৪] ২০০৭ সাল থেকে জাতীয় ফুটবল দলসমূহের প্রশিক্ষক ও অধিনায়কদেরকেও ভোটাধিকার প্রদান করা হয়।[৪] আদিতে বালোঁ দর শুধুমাত্র ইউরোপীয় ফুটবল খেলোয়াড়দেরকে প্রদান করা হত এবং এটি সেসময় বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার পুরস্কার হিসেবে পরিচিত ছিল। ১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ক্লাবে সক্রিয় যেকোনও জাতীয়তার খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হয়। ২০০৭ সালে সমগ্র বিশ্বের সমস্ত পেশাদার ফুটবল খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হলে এটি একটি বিশ্ব পুরস্কারে পরিণত হয়।

ব্যালন ডি’অর বিজয়ী ফুটবল খেলোয়াড়দের তালিকা

[সম্পাদনা]
বছরখেলোয়াড়ক্লাব
২০২৬ ইংল্যান্ড হ্যারি কেইন জার্মানি বায়ান ম্যুনশেন
২০২৫ ফ্রান্স উসমান দেম্বেলে ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
২০২৪ স্পেন রদ্রি ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
২০২৩ আর্জেন্টিনা লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টার মায়ামি
২০২২ ফ্রান্স করিম বেনজেমা স্পেন রিয়াল মাদ্রিদ
২০২১ আর্জেন্টিনা লিওনেল মেসি ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
২০২০ করোনা মহামারীর কারণে বাতিল করা হয়েছে
২০১৯ আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২০১৮ ক্রোয়েশিয়া লুকা মদরিচ স্পেন রিয়াল মাদ্রিদ
২০১৭ পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২০১৬ পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২০১৫ আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২০১৪ পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২০১৩ পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ
২০১২ আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২০১১ আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২০১০ আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
২০১০'র পর ফিফা বর্ষসেরা খেলোয়াড়-এর সাথে একত্রীকরণ করে
ফিফা বালোঁ দর পুরস্কার প্রবর্তন করা হয়।
২০০৯আর্জেন্টিনা লিওনেল মেসিস্পেন বার্সেলোনা
২০০৮পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদোইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৭ব্রাজিল রিকার্দো কাকাইতালি এসি মিলান
২০০৬ইতালি ফ্যাবিও ক্যানাভারোস্পেন রিয়াল মাদ্রিদ
২০০৫ব্রাজিল রোনালদিনহোস্পেন বার্সেলোনা
২০০৪ইউক্রেন আন্দ্রেই শেভচেঙ্কোইতালি এসি মিলান
২০০৩চেক প্রজাতন্ত্র পাভেল নেদভেদইতালি জুভেন্টাস
২০০২ব্রাজিল রোনালদো নাজারিওস্পেন রিয়াল মাদ্রিদ
ইতালি ইন্টার মিলান
২০০১ইংল্যান্ড মাইকেল ওয়েনইংল্যান্ড লিভারপুল
২০০০পর্তুগাল লুইস ফিগোস্পেন রিয়াল মাদ্রিদ
স্পেন বার্সেলোনা
১৯৯৯ব্রাজিল রিভালদোস্পেন বার্সেলোনা
১৯৯৮ফ্রান্স জিনেদিন জিদানইতালি জুভেন্টাস
১৯৯৭ব্রাজিল রোনালদোইতালি ইন্টার মিলান
স্পেন বার্সেলোনা
১৯৯৬জার্মানি মাথিয়াস সামারজার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
১৯৯৫লাইবেরিয়া জর্জ উইয়াহইতালি এসি মিলান
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
১৯৯৪বুলগেরিয়া হ্রিস্টো স্টইচকভস্পেন বার্সেলোনা
১৯৯৩ইতালি রবের্তো বাজ্জোইতালি জুভেন্টাস
১৯৯২নেদারল্যান্ডস মার্কো ফন বাস্তেনইতালি এসি মিলান
১৯৯১ফ্রান্স জঁ-পিয়ের পাপাঁফ্রান্স ওলাঁপিক মার্সেই
১৯৯০জার্মানি লোথার মাথেউসইতালি ইন্টার মিলান
১৯৮৯নেদারল্যান্ডস মার্কো ফন বাস্তেনইতালি এসি মিলান
১৯৮৮নেদারল্যান্ডস মার্কো ফন বাস্তেনইতালি এসি মিলান
১৯৮৭নেদারল্যান্ডস রুড হুলিটইতালি এসি মিলান
নেদারল্যান্ডস পিএসভি
১৯৮৬সোভিয়েত ইউনিয়ন ইগর বেলানভসোভিয়েত ইউনিয়ন দিনামো কিয়েভ
১৯৮৫ফ্রান্স মিশেল প্লাতিনিইতালি জুভেন্টাস
১৯৮৪ফ্রান্স মিশেল প্লাতিনিইতালি জুভেন্টাস
১৯৮৩ফ্রান্স মিশেল প্লাতিনিইতালি জুভেন্টাস
১৯৮২ইতালি পাওলো রসিইতালি জুভেন্টাস
১৯৮১জার্মানি কার্ল-হাইন্ৎস রুমেনিগেজার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৮০জার্মানি কার্ল-হাইন্ৎস রুমেনিগেজার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭৯ইংল্যান্ড কেভিন কিগানজার্মানি হ্যামবার্গার এসভি
১৯৭৮ইংল্যান্ড কেভিন কিগানজার্মানি হ্যামবার্গার এসভি
১৯৭৭ডেনমার্ক অ্যালান সিমনসেনজার্মানি বরুসিয়া মনশেনগ্লাডবাখ
১৯৭৬জার্মানি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারজার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭৫সোভিয়েত ইউনিয়ন ওলে ব্লখিনসোভিয়েত ইউনিয়ন দিনামো কিয়েভ
১৯৭৪নেদারল্যান্ডস ইয়োহান ক্রুইফস্পেন বার্সেলোনা
১৯৭৩নেদারল্যান্ডস ইয়োহান ক্রুইফস্পেন বার্সেলোনা
নেদারল্যান্ডস আয়াক্স
১৯৭২জার্মানি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারজার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৭১নেদারল্যান্ডস ইয়োহান ক্রুইফনেদারল্যান্ডস আয়াক্স
১৯৭০জার্মানি গার্ড ম্যুলারজার্মানি বায়ার্ন মিউনিখ
১৯৬৯ইতালি গিয়ান্নি রিভেরাইতালি এসি মিলান
১৯৬৮উত্তর আয়ারল্যান্ড জর্জ বেস্টইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৭হাঙ্গেরি ফ্লোরিয়ান আলবার্টহাঙ্গেরি ফেরেনকাভারসি টিসি
১৯৬৬ইংল্যান্ড ববি চার্লটনইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৫পর্তুগাল ইউসেবিওপর্তুগাল বেনফিকা
১৯৬৪স্কটল্যান্ড ডেনিস লইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৩সোভিয়েত ইউনিয়ন লেভ ইয়াশিনসোভিয়েত ইউনিয়ন দিনামো মস্কো
১৯৬২চেকোস্লোভাকিয়া জোসেফ ম্যাসোপাস্টচেকোস্লোভাকিয়া ডুকলা প্রাহা
১৯৬১ইতালি আর্জেন্টিনা ওমার সিভোরিইতালি জুভেন্টাস
১৯৬০স্পেন লুইস সুয়ারেসস্পেন বার্সেলোনা
১৯৫৯স্পেন আলফ্রেদো দি স্তেফানোস্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৮ফ্রান্স রেমোঁ কোপাস্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৭আর্জেন্টিনা আলফ্রেদো দি স্তেফানোস্পেন রিয়াল মাদ্রিদ
১৯৫৬ইংল্যান্ড স্ট্যানলি ম্যাথিউসইংল্যান্ড ব্ল্যাকপুল

সর্বোচ্চ পুরস্কার বিজয়

[সম্পাদনা]

খেলোয়াড় হিসেবে

[সম্পাদনা]
যেসব খেলোয়াড় কমপক্ষে একাধিক বার বালোঁ দর (ব্যালন ডি’অর) জিতেছেন
অবস্থানপুরস্কারখেলোয়াড়
১. ৮ লিওনেল মেসি
২. ৫ ক্রিস্টিয়ানো রোনালদো
৩. ৩ মিশেল প্লাতিনি
মার্কো ফন বাস্তেন
ইয়োহান ক্রুইফ
৪. ২ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
আলফ্রেদো দি স্তেফানো
কেভিন কিগান
রোনালদো
কার্ল-হাইন্ৎস রুমেনিগে

ক্লাব অনুযায়ী

[সম্পাদনা]
বার্সেলোনা জাদুঘরে প্রদর্শিত লিওনেল মেসির একটি পুরস্কার

দেশ অনুযায়ী

[সম্পাদনা]
যেসব দেশের খেলোয়াড় কমপক্ষে দুইবার বালোঁ দর (ব্যালন ডি’অর) জিতেছে।
অবস্থানদেশপুরস্কারবিজয়ী খেলোয়াড় (বছর)
১ আর্জেন্টিনা৮লিওনেল মেসি (২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৫,২০১৯,২০২১,২০২৩
১ ফ্রান্স৮রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেঞ্জেমা (২০২২), উসমান দেম্বেলে (২০২৫)
৩ পর্তুগাল৭ইউসেবিও (১৯৬৫), লুইস ফিগো (২০০০),ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৮,২০১৩,২০১৪,২০১৬,২০১৭)
৩ নেদারল্যান্ডস৭ইয়োহান ক্রুইফ (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪), রুড হুলিত (১৯৮৭), মার্কো ফন বাস্তেন (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২)
৩ জার্মানি৭গার্ড ম্যুলার (১৯৭০), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮০, ১৯৮১), লোথার ম্যাথেয়াস (১৯৯০), ম্যাথেয়াস সামার (১৯৯৬)
৬ ইংল্যান্ড৬স্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগান (১৯৭৭, ১৯৭৮), মাইকেল ওয়েন (২০০১), হ্যারি কেইন (২০২৬)
৭ ইতালি৫ওমার সিভোরি (১৯৬১), গিয়ান্নি রিভেরা (১৯৬৯), পাওলো রসি (১৯৮২), রবার্তো ব্যাজিও (১৯৯৩), ফ্যাবিও ক্যানাভারো (২০০৬)
৭ ব্রাজিল৫রোনালদো (১৯৯৭, ২০০২), রিভালদো (১৯৯৯), রোনালদিনহো (২০০৫),কাকা (২০০৭)
৯ স্পেন৪আলফ্রেদো দি স্তেফানো (১৯৫৯), লুইজ সুয়ারেজ (১৯৫৬, ১৯৬০), রোদ্রিগো এর্নান্দেস কাসকান্তে (২০২৪)
১০ সোভিয়েত ইউনিয়ন৩লেভ ইয়েসিন (১৯৬৩); ওলেগ ব্লখিন (১৯৭৫), ইগর বেলানভ (১৯৮৬)
১১ চেক প্রজাতন্ত্র২জোসেফ ম্যাসোপাস্ট (১৯৬২), পাভেল নেদভেদ (২০০৩)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Tradition helps the high standing of the Ballon d'Or"। AS। ৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০।
  2. ↑ https://www.cambridge.org/core/journals/perspectives-on-politics/article/abs/messi-ronaldo-and-the-politics-of-celebrity-elections-voting-for-the-best-soccer-player-in-the-world/36CB5CB44D4C06866305408163A49290
  3. ↑ https://www.sportbible.com/football/ballon-dor-votes-lionel-messi-cristiano-ronaldo-665271-20230302?source=facebook&fbclid=IwAR3LI1jGmPSn6t7ceIM-ql4o5eV5meCTB5dcbvPMeTArHAGJnDHlIuzPR_Y
  4. 1 2 Straeten, Karine van der; Laslier, Jean-François; Daoust, Jean-François; Blais, André; Arrondel, Luc; Anderson, Christopher J. (২০২০)। "Messi, Ronaldo, and the Politics of Celebrity Elections: Voting for the Best Soccer Player in the World"। Perspectives on Politics। ১৮: ৯১–১১০। ডিওআই:10.1017/S1537592719002391। আইএসএসএন 1537-5927।

বহিঃসংযোগ

[সম্পাদনা]