বিষয়বস্তুতে চলুন

প্রথম আলো বর্ষসেরা বই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম আলো বর্ষসেরা বই
বিবরণসৃজনশীল ও মননশীল বই
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাদৈনিক প্রথম আলো
প্রথম পুরস্কৃত১৪১০ বঙ্গাব্দ
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ ২০০৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই বিচারক আবদুল মান্নান সৈয়দসৈয়দ মনজুরুল ইসলাম

প্রথম আলো বর্ষসেরা বই বাংলাদেশের অন্যতম বার্ষিক গ্রন্থ পুরস্কার। এটি ১৪১০ বঙ্গাব্দে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক প্রবর্তিত হয়। প্রতি বছর একটি সৃজনশীল ও একটি মননশীল বইকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা; সঙ্গে রচয়িতাকে একটি সম্মাননা পত্র এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির যোগ্যতা

[সম্পাদনা]

বইয়ের লেখককে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বইটি বাংলা ভাষায় মৌলিকভাবে রচিত ও বাংলাদেশ থেকে প্রকাশিত হতে হবে। প্রতি বাংলা সনের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সময়পরিধিতে প্রকাশিত সৃজনশীল ও মননশীল গ্রন্থাদি এ পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।

নির্বাচন পদ্ধতি

[সম্পাদনা]

পাঁচ সদস্যের একটি বিচারকমণ্ডলী বর্ষসেরা বই দুটি নির্বাচন করবেন। ‌‌‌প্রথম আলো কর্তৃপক্ষ একটি "প্রাথমিক মনোনয়ন পর্ষদ" গঠন করবে। এই পর্ষদ পুরস্কারের জন্য দাখিলকৃত বইগুলো থেকে প্রাথমিকভাবে বাছাই করে প্রতি শ্রেণিতে ১০-১২টি বই বিচারকমণ্ডলীর কাছে উপস্থাপন করবে। বিচারকমণ্ডলী সর্বসম্মতভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে সকল বিচারকের মূল্যায়ন সমন্বিত করে পুরস্কার ধার্য করবেন। বিচারকমণ্ডলী সমীচীন মনে করলে তাৎপর্যপূর্ণ অথচ পুরস্কারের জন্য দাখিলকৃত নয় এমন গ্রন্থও এ পুরস্কারের জন্য বিবেচনায় নিতে পারবেন। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই প্রথম আলো বর্ষসেরা বই‌‌-এর জন্য চূড়ান্ত বলে গণ্য হবে।

সমালোচনা

[সম্পাদনা]

১৪১৪ বঙ্গাব্দের প্রথম আলো বর্ষসেরা বইয়ের বিচারক খোন্দকার আশরাফ হোসেন অভিযোগ করেছেন যে যদিও তারা বিচারকরা আলতাফ হোসেনের পাখি বলেকে বর্ষসেরা বই নির্বাচন করেননি তা সত্ত্বেও বিচারকদের মতের বিরুদ্ধে পাখি বলেকে পুরস্কৃত করা হয়।[] প্রথম আলো নিজস্ব প্রকাশনা সংস্থা 'প্রথমা প্রকাশনের' বইকে অগ্রাধিকার দেয় বলেও অভিযোগ রয়েছে।

পুরস্কারপ্রাপ্ত বইয়ের তালিকা

[সম্পাদনা]
১৪১৬ বঙ্গাব্দের দুই পুরস্কার বিজয়ী পাশে নিয়ে প্রধান বিচারক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
বছর সৃজনশীল শাখা মননশীল শাখা সূত্র
বই লেখক বই লেখক
২০০৫ তালাশ (উপন্যাস) শাহীন আখতার গোলাপ সংগ্রহ (প্রবন্ধসংগ্রহ) আবদুশ শাকুর []
২০০৬ প্রেম ও প্রার্থনার গল্প (গল্পসংগ্রহ) সৈয়দ মনজুরুল ইসলাম পাকিস্তানের জন্মমৃত্যু দর্শন (আত্মস্মৃতি)
শতাব্দী পেরিয়ে (আত্মস্মৃতি)
যতীন সরকার
হায়দার আকবর খান রনো
[]
২০০৭ আগুনপাখি (উপন্যাস) হাসান আজিজুল হক হাজার বছরের বাঙালি সংস্কৃতি (গবেষণা) গোলাম মুরশিদ
২০০৮ ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ্য (গল্পগ্রন্থ) আহমাদ মোস্তফা কামাল কুরচি তোমার লাগি দ্বিজেন শর্মা
২০০৯ পাখি বলে (কবিতা) আলতাফ হোসেন বাংলাদেশের পাখি (গবেষণা) শরীফ খান []
২০১০ আবু ইব্রাহীমের মৃত্যু (উপন্যাস) শহীদুল জহির বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য (গবেষণা) সাইমন জাকারিয়া []
২০১১ দহনকাল (উপন্যাস) হরিশংকর জলদাস বাংলাদেশের গণসংগীত: বিষয় ও সুরবৈচিত্র্য (গবেষণা) সাইম রানা [][]
২০১২ কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ সনৎকুমার সাহা অপৌরুষেয় ১৯৭১ অদিতি ফাল্গুনী []
২০১৩ কালাশনিকভের গোলাপ (গল্পসংকলন) ওয়াসি আহমেদ উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে (গবেষণাগ্রন্থ) সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান []
২০১৪ ডুবোচর (গল্পসংকলন) পারভেজ হোসেন জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি (ভ্রমণকাহিনি) মঈনুস সুলতান [১০]
২০১৫ আগুন ও ছায়া (উপন্যাস) রায়হান রাইন দেশবিভাগ: ফিরে দেখা (গবেষণাগ্রন্থ) আহমদ রফিক [১১]
২০১৬ শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে (গল্পগ্রন্থ) ইমতিয়ার শামীম জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-১৯৪৭ (গবেষণাগ্রন্থ) সিরাজুল ইসলাম চৌধুরী [১২][১৩]
২০১৭ খোয়াজ খিজিরের সিন্দুক (গল্পসংকলন) ফয়জুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা (গবেষণাগ্রন্থ) সৈয়দ আবুল মকসুদ [১৪]
২০১৮ মানব পদাবলি (কাব্যগ্রন্থ) মোহাম্মদ রফিক রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা (গবেষণাগ্রন্থ) বেগম আকতার কামাল [১৫]
২০১৯ প্রসন্ন দ্বীপদেশ (কাব্যগ্রন্থ)
নিরপরাধ ঘুম (গল্পগ্রন্থ)
মাসুদ খান
সুমন রহমান
বাংলাদেশের তাঁতশিল্প (গবেষণাগ্রন্থ) শাওন আকন্দ [১৬]
২০২০ মামলার সাক্ষী ময়না পাখি (গল্পগ্রন্থ) শাহাদুজ্জামান বাংলার দর্শন: প্রাক্-উপনিবেশ পর্ব (গবেষণাগ্রন্থ) রায়হান রাইন [১৭][১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হোসেন, খোন্দকার আশরাফ"চিহ্ন'র সঙ্গে কবির আড্ডা"পরস্পর। ১৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৯
  2. "আবদুশ শাকুর"। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১
  3. যতীন সরকার
  4. [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "লেখক-পাঠক-প্রকাশকদের পুনর্মিলনী"। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪
  6. "পুরস্কার পেল 'দহনকাল' ও 'বাংলাদেশের গণসংগীত'"। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৪
  7. "সাইম রানা : সুরে বাঁধা মানুষ"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১১
  8. সংবাদ পতিদিনে প্রকাশিত প্রতিবেদন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫
  10. "প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার আজ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯
  11. "দেশবিভাগ: ফিরে দেখা এবং আগুন ও ছায়া"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯
  12. "প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পেলেন দুই লেখক"ঢাকা: সমকাল। ১৬ জানুয়ারি ২০১৬। ২ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩
  13. "বর্ষসেরা বই পুরস্কারের আনন্দ আয়োজন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০
  14. নিজস্ব প্রতিবেদক (১২ জানুয়ারি ২০২০)। "প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার বিতরণ"ঢাকা: প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭
  15. "প্রথম আলো বর্ষসেরা বই, আজ অনুষ্ঠান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০
  16. "পুরস্কার পেলেন তিন লেখক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০
  17. নিজস্ব প্রতিবেদক (১২ জানুয়ারি ২০২০)। "প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার আজ"ঢাকা: প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩
  18. "প্র'মামলার সাক্ষী ময়না পাখি'র জন্য শাহাদুজ্জামান ও 'বাংলার দর্শন: প্রাক্-উপনিবেশ পর্ব'র জন্য রায়হান রাইন পুরস্কৃত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]