বিষয়বস্তুতে চলুন

অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার
বিবরণবাংলাদেশের শিশু সাহিত্য নিয়ে কাজ করা লেখকদের সৃজনশীল কর্মকে উৎসাহদানের উদ্দেশ্যে
অবস্থানঢাকা
দেশবাংলাদেশ বাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ শিশু একাডেমী
প্রথম পুরস্কৃত১৯৮১
ওয়েবসাইটঅগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার

অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার বাংলাদেশের শিশুসাহিত্য নিয়ে কাজ করা লেখকদের জন্য একটি পুরস্কার যা বাংলাদেশ শিশু একাডেমীর পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের অর্থানুকূল্যে প্রতি বছর প্রদান করা হয়।[] ১৯৮১ সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য ও শিশু নাট্য পুরস্কার প্রবর্তিত হয়। ২০০৭ সাল থেকে এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো।[]

ইতিহাস

[সম্পাদনা]

অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় ১৯৮১ সালে।[] ২০০৭ সাল পর্যন্ত এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো; ২০০৮ সাল থেকে এর নাম করা হয় ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’।[] গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে প্রতিবছরের ১৪ এপ্রিল হতে পরের বছরের ১৩ এপ্রিল পর্যন্ত সমাপ্ত বাংলা বছরে প্রকাশিত বইয়ের ওপর ভিত্তি করে এই পুরস্কারের আয়োজন করা হয়।

পুরস্কার

[সম্পাদনা]

পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।[]

পুরস্কারের ক্ষেত্র

[সম্পাদনা]

প্রতিবছর কবিতা-ছড়া-গান; গল্প-উপন্যাস-রূপকথা; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি; অনুবাদ-ভ্রমণকাহিনী; নাটক ও বই অলংকরণ - এই ৭টি শাখায় পুরস্কার দেয়া হয়।[]

বছর অনুযায়ী পুরস্কার প্রাপকগণ

[সম্পাদনা]

১৪১৮ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১১ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১২ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৮ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

শাখা বই প্রাপক
কবিতা-ছড়া-গানপরীর নূপুররাশেদ রউফ
কবিতা-ছড়া-গানছড়ায় নতুন রূপকথাখালেদ হোসাইন
গল্প-উপন্যাস-রূপকথাউড়াল বালকমোহিত কামাল
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধমাদার টেরিজাকাজী কেয়া
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিআমাদের বনের প্রাণীতপন চক্রবর্তী
বই অলংকরণফুল ভাসানো চম্পানদীনাসিম আহমেদ

১৪১৯ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১২ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৩ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৯ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৫ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং অনুবাদ-ভ্রমণকাহিনি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

শাখা বই প্রাপক
কবিতা-ছড়া-গানমাঠের ছবি ঘাটের ছবিহাসনাত আমজাদ
গল্প-উপন্যাস-রূপকথানোটুর সেভেনটি ওয়ানদন্ত্যস রওশন
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিমহাকাশের বিজ্ঞান খেলাশেখ আনোয়ার
নাটকমঙ্গলদেশহানিফ খান
বই অলংকরণপুতুল রানির ছড়ামনিরুজ্জামান পলাশ

১৪২০ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১৩ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৪ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২০ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

  • সোনায় মোড়া ছড়া, লেখক: আখতার হুসেন। কবিতা, ছড়া, গান
  • পুতলি ও ছেলেধরা, লেখক: দীপু মাহমুদ। গল্প, উপন্যাস, রূপকথা
  • পথ চলাতেই আনন্দ, লেখক: ফারুক হোসেন। অনুবাদ, ভ্রমণকাহিনি
  • কাঙ্গাল হরিনাথ মজুমদার, লেখক: সোহেল আমিন বাবু। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও এবং অন্যান্য জীবনী প্রবন্ধ
  • রবীন্দ্রনাথ কবিতা থেকে নাটিকা, লেখক: আ শ ম বাবর আলী। নাটক
  • মেঘের হাতি, অলংকরণ: বিপ্লব চক্রবর্তী। বই অলংকরণ
  • দেওয়া হয়নি, লেখক: । স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি

১৪২১ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১৪ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৫ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২১ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

  • রোমেন রায়হান
  • ইমতিয়ার শামীম
  • তপন বাগচী
  • মনসুর আজিজ
  • মোমিন উদ্দীন খালেদ

১৪২২ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১৫ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৬ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২২ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

১৪২৩ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১৬ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৭ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৩ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[][]

১৪২৪ বঙ্গাব্দ

[সম্পাদনা]

২০১৭ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৮ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৪ বঙ্গাব্দের জন্য ৭টি শাখায় মোট ১০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; কবিতা-ছড়া-গান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং নাটক - এই প্রতিটি শাখা থেকে ২ জন করে যৌথভাবে পুরস্কারের জন্য মনোনীত হন।[]

শাখা বই প্রাপক
কবিতা-ছড়া-গানদুরন্ত কিশোরের উড়ন্ত মনআহমেদ সাব্বির
কবিতা-ছড়া-গানআমার পড়া পাতায় ভরাসোহেল মল্লিক
গল্প-উপন্যাস-রূপকথাঘিয়ের পিদিমনিলয় নন্দী
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানমনি হায়দার
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধগল্পে গল্পে বাংলাদেশশিবুকান্তি দাশ
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তিপৃথিবীর বাইরেমিন্টু হোসেন
অনুবাদ-ভ্রমণকাহিনিলুইস ক্যারল অ্যালিসের অ্যাডভেঞ্চারসামিন ইয়াসার
নাটকআকাশ আর মৃত্তিকার গল্পমোস্তফা হোসেইন
নাটকবিষ্টি বন্ধুমোহাম্মদ মারুফুল
বই অলংকরণএক সকালে টমমামুন হোসাইন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 রেজিনা আক্তার (২০১২)। "বাংলাদেশ শিশু একাডেমী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রদান"NTV Online। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  3. "৬ বছর পর শিশু একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ সাহিত্যিক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  5. 1 2 3 4 5 6 "অগ্রণী ব্যাংক-শিশু একডেমী শিশুসাহিত্য পুরস্কার | Bangladesh Shishu Academy" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  6. 1 2 3 4 5 6 "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন ৩৯ শিশু সাহিত্যিক"দৈনিক সমকাল। ১০ মার্চ ২০১৮। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১
  7. "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা"দৈনিক সমকাল। ১৯ ডিসেম্বর ২০১৮। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]