জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-১৯৪৭
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (এপ্রিল ২০২০) |
জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি গ্রন্থের প্রচ্ছদ | |
| লেখক | সিরাজুল ইসলাম চৌধুরী |
|---|---|
| প্রকাশনার স্থান | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| ধরন | ইতিহাস |
| প্রকাশক | সংহতি |
প্রকাশনার তারিখ | ২০১৫ |
| মিডিয়া ধরন | ছাপা |
জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি (১৯০৫-৪৭) হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী রচিত ইতিহাসকেন্দ্রিক গুরুত্বপূর্ণ বই। গ্রন্থটি প্রচলিত অর্থে ঘটনার বর্ণনা নয়; বরং ঘটনার তাৎপর্য অনুসন্ধানে নিয়োজিত।[১] ৮১৫ পৃষ্ঠার বইটি ২০১৫ সালে প্রথম প্রকাশিত হয়।[২] বইটিতে লেখক ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে ১৯৪৭-এর দেশভাগের মধ্যবর্তী বিয়াল্লিশ বছরের সময়প্রবাহে জাতীয়তাবাদী আন্দোলনে ব্যক্তির ভূমিকাকে আলোচনায় এনেছেন, রাজনৈতিক নেতা-কর্মীদের অপরিসীম আত্মত্যাগের ইতিহাসকে বিবেচনায় রেখেছেন, তবে এসব অভিমুখের রাজনৈতিক লক্ষ্য ও তাৎপর্যকে নতুনভাবে বর্তমান কালের নিরিখে যাচাই করেও দেখেছেন। লেখক ইতিহাসের আবরণে অতিকথন ও কিংবদন্তি নির্মাণের পথ প্রত্যাখ্যান করে উপনিবেশিত ভারতবর্ষের উত্তাল সময়ের রাজনৈতিক গতিবিধির প্রায় প্রতিটি ছোট-বড় পর্ব ও নেপথ্য প্রভাবককে বিশ্লেষণ সাপেক্ষে যথাসম্ভব নিরাসক্তভাবে তুলে এনেছেন।[৩]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি গ্রন্থটি ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪২১’-এ মননশীল শাখায় পুরস্কার পেয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি (১৯০৫-৪৭)"। www.rokomari.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "ইতিহাসের নতুন পাঠ ও নির্দেশনা"। http://www.prothom-alo.com। সংগ্রহের তারিখ অক্টোবর ০২, ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]|প্রকাশক= - ↑ "পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম চৌধুরী ও ইমতিয়ার শামীম"। http://www.prothom-alo.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ০৯, ২০১৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)|প্রকাশক=