বিষয়বস্তুতে চলুন

দোলঞ্চা নদী

দোলঞ্চা নদী
দলঞ্চা নদী
নদী
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চলসমূহ উত্তরবঙ্গ, উত্তর-পশ্চিমাঞ্চল
নগর ইসলামপুর
উৎস পশ্চিমবঙ্গ
 - অবস্থান সাপনিকলা বনাঞ্চল
 - স্থানাঙ্ক ২৬°১৮′৫৮″ উত্তর ৮৮°২০′৪০″ পূর্ব / ২৬.৩১৬০২৩° উত্তর ৮৮.৩৪৪৪৪১° পূর্ব / 26.316023; 88.344441
মোহনা নাগরী
 - অবস্থান কোণীভিটা
 - স্থানাঙ্ক ২৬°০৮′৫৪″ উত্তর ৮৮°১০′৪০″ পূর্ব / ২৬.১৪৮৩৩২° উত্তর ৮৮.১৭৭৮৯১° পূর্ব / 26.148332; 88.177891
দৈর্ঘ্য ২০ কিলোমিটার (১২ মাইল)

দোলঞ্চা বা দলঞ্চা নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি নাগর নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

গতিপথ

[সম্পাদনা]

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার সাপনিকলা বনাঞ্চল থেকে এই দলঞ্চা নদীর উৎপত্তি। যাত্রাপথে এটি সুজালি, বইরঝাড়ি, ঘোড়ামারা, বোচাভিটা প্রভৃৃৃতি গ্রাম পঞ্চায়েত অতিক্রম করে কোণীভিটায় এসে নাগর নদীর সাথে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। জনশ্রুতি অনুযায়ী পুর্বে এই নদীর তীরে শাল, কদম, শিরীষ প্রভৃতি গাছের অরণ্য ছিল বলে জানা গেছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]