বিষয়বস্তুতে চলুন

সেরয়ানী নদী

সেরয়ানী
নদী
রাজ্য পশ্চিমবঙ্গ
অঞ্চলসমূহ উত্তরবঙ্গ, উত্তর-পশ্চিমাঞ্চল
উৎস পশ্চিমবঙ্গ
 - অবস্থান নারায়ণ মৌজা বিল
মোহনা নাগরী
 - অবস্থান সোলপুড়া
 - স্থানাঙ্ক ২৫°৫৭′২১″ উত্তর ৮৮°০৬′৫৯″ পূর্ব / ২৫.৯৫৫৭৪১° উত্তর ৮৮.১১৬৪৪৮° পূর্ব / 25.955741; 88.116448
দৈর্ঘ্য ৩০ কিলোমিটার (১৯ মাইল)

সেরয়ানী নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা দিয়ে প্রবাহিত নদী৷ এটি নাগর নদীর পশ্চিমতীরের উপনদী৷ এটি মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী৷

গতিপথ

[সম্পাদনা]

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার নারায়ণ মৌজার একটি বিল থেকে এই সেরয়ানী নদীর উৎপত্তি। উৎপন্ন হয়ে এটি দক্ষিণ দিকে সামান্য পূর্বমুখ বরাবর আমবাড়ি, হরিপুরভিটা, ঝাড়বাড়ি গ্রাম পঞ্চায়েতগুলি অতিক্রম করে সেরয়ানী শোলপাড়ার নিকট ভারত বাংলাদেশ সীমান্তে পূর্ব ফুলবাড়ী মৌজায় নাগর নদীর সাথে মিশেছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]