তামাং
তামাং জাতিগোষ্ঠীর শিশু | |
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
|---|---|
| নেপাল, ভারত (সিকিম, দার্জিলিং, কালিম্পং) | |
| ভাষা | |
| তামাং, নেপালি | |
| সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
| শেরপা, গুরুং, থকালি, হ্যোলমো |
তামাং (རྟ་དམག་ ; দেবনাগরী : তামাङ; tāmāṅ) হল নেপালে বসবাসকারী একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। ২০০১ সালের জনশুমারি অনুযায়ী নেপালের মোট জনসংখ্যার ৫.৬ শতাংশ ব্যক্তি তামাং জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, সংখ্যার হিসেবে যা ১৩ লাখেরও (১.৩ মিলিয়ন) বেশি। ২০১১ সালের জনশুমারি অনুসারে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯৯,৮৩০ জনে।[১] ভারতের সিকিমরাজ্য এবং দার্জিলিং ও কালিম্পং জেলায়ও তামাং জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ভারত এবং নেপাল ছাড়াও ভুটানের দক্ষিণ পাদদেশের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক তামাংয়ের দেখা পাওয়া যায়। এই ধরনের জেলাগুলোর মধ্যে রয়েছে সিরাং জেলা, দাগানা জেলা, সামৎসে জেলা, চুখা জেলা, সার্পাং জেলা এবং সামদ্রূপ জঙ্গখর জেলা।[২] তামাং ভাষা নেপালের পঞ্চম সর্বাধিক কথ্য ভাষা। [৩]
ব্যুৎপত্তি
[সম্পাদনা]তামাং শব্দটি তিব্বতি ভাষার শব্দ তামাং থেকে উদ্ভূত হয়ে থাকতে পারে, যেখানে তা অর্থ "ঘোড়া" এবং মাং অর্থ যোদ্ধা। তবে ঘোড়াযোদ্ধা বা অশ্মারোহী যোদ্ধা নামকরণের কোনও লিখিত দলিল নেই বা বর্তমানেও তামাং লোকদের ঘোড়ায় চড়ার কোন সংস্কৃতি বা নজির নেই।[৪]
উল্লেখযোগ্য তামাং ব্যক্তি
[সম্পাদনা]- বাহীরা দেবী বাইবা
- নবনীত আদিত্য বাইবা
- সত্য আদিত্য বাইবা
- রাজু লামা - গায়ক
- পারিজাত- লেখিকা
- অরুণা লামা [৫] - গায়িকা
- কর্মা যোঞ্জন- গায়ক, সুরকার, সংগীত প্রযোজক
- গোপাল যোঞ্জন [৬] -সংগীতজ্ঞ, সংগীত প্রযোজক এবং সুরকার
- কুলমান ঘিসিঙ - নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক
- বুদ্ধ লামা - প্রথম নেপাল আইডল বিজয়ী, গায়ক, সুরকার
- নিমা রুম্বা - গায়ক, সুরকার, সুরকার, অভিনেতা
- প্রশান্ত তামাং - তৃতীয় ভারতীয় আইডল বিজয়ী, গায়ক, অভিনেতা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archived copy" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ "Archived copy"। ২৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) Emergent North-East : A Way Forward By H. C. Sadangi - ↑ "Report on Socio-Economic Status of Tamang–Kavre"। Nefin.org.np। ১২ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Who actually are the Tamang People? An Insight into Indigenous Tribe of Nepal"। Chronicles of ADVENTURE TRAVEL (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৫। ১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Melody queen Aruna Lama"। Boss Nepal (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ Kalakar, Hamro। "Gopal Yonzon Biography | Hamro Kalakar"। www.hamrokalakar.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।