শেরপা
অবয়ব
শেরপা পোশাক পরিহিত একটি পরিবার | |
| মোট জনসংখ্যা | |
|---|---|
| ১৫০,০০০ | |
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
| নেপাল | |
| ভাষা | |
| শেরপা ভাষা | |
| ধর্ম | |
| মূলত তিব্বতী বৌদ্ধধর্ম (৯৩%) এবং অল্পসংখ্যক : হিন্দু, বন (Bön), খ্রীষ্টানধর্ম | |
| সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
| তিব্বতী |
শেরপা (তিব্বতী:ཤར་པ། অর্থ "পূর্ব দেশের অধিবাসী") (শের "পূর্ব দেশ" + পা "অধিবাসী") উচ্চ হিমালয়ে, বিশেষত নেপালের শোলোখুম্বু জেলাতে, বসবাসকারী এক উপজাতি সম্প্রদায় বিশেষ। [১]
খাদ্যাভ্যাস
[সম্পাদনা]শেরপাদের প্রধান খাদ্য হল আলু। দুধ, ঘি, মাখন ছাড়াও অনেকে ইয়াকের মাংসও খেয়ে থাকে। [১]
বাড়িঘর
[সম্পাদনা]শেরপাদের বাড়ি পাথরের তৈরী এবং ছাদ ও দরজা-জানালা কাঠের তৈরী হয়। একতলায় গৃহপালিত পশুদের রাখা হয় এবং দোতলায় বাড়ীর লোকজন থাকে। রান্না দোতলাতে হয়ে থাকে।[১]
গৃহপালিত পশু
[সম্পাদনা]শেরপারা ছাগল ও ভেড়া পুষলেও ইয়াক হল শেরপাদের প্রধান গৃহপালিত পশু। তারা ইয়াকের চামড়া থেকে জুতো, লোম থেকে কাপড়, গোবর থেকে সার তৈরী করে।[১]