বিষয়বস্তুতে চলুন

ঢালচর ইউনিয়ন

ঢালচর
ইউনিয়ন
ঢালচর বরিশাল বিভাগ-এ অবস্থিত
ঢালচর
ঢালচর
ঢালচর বাংলাদেশ-এ অবস্থিত
ঢালচর
ঢালচর
বাংলাদেশে ঢালচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৬′১৫.৪৩২৭৯″ উত্তর ৯০°৪৫′২০.০৯৯৪৫″ পূর্ব / ২১.৯৩৭৬২০২১৯৪° উত্তর ৯০.৭৫৫৫৮৩১৮০৬° পূর্ব / 21.9376202194; 90.7555831806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
উপজেলাচরফ্যাশন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট২,০৯৭ হেক্টর (৫,১৮২ একর)
জনসংখ্যা
  মোট৭,৪৩৬
  জনঘনত্ব৩৫০/বর্গকিমি (৯২০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ২৫ ৫১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ঢালচর বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত সর্বশেষ দ্বীপ যেখানে মানুষের বসতি রয়েছে।

আয়তন ও অবস্থান

[সম্পাদনা]

ঢালচর ইউনিয়নের আয়তন ৫,১৮২ একর।[] এটি চরফ্যাশন উপজেলার সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এটি একটি দ্বীপ যার তিন পাশে মেঘনা নদী এবং এক পাশে বঙ্গোপসাগর। ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিম-উত্তরে চর কুকরী মুকরী, পূর্বে নতুন ঢালচর।[]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ঢালচর ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ১৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ আইচা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঢালচর ইউনিয়নের মোট জনসংখ্যা ৭,৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ৩,৯১৫ জন এবং মহিলা ৩,৫২১ জন। মোট পরিবার ১,৪৩৮টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঢালচর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.৮%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

অর্থনীতি

[সম্পাদনা]

ঢালচর ইউনিয়নের লোকদের প্রধান পেশাগুলোর মধ্যে রয়েছে মৎস্য শিকার, কৃষিপশু পালন। এ ইউনিয়ন থেকে শুটকি মাছ এবং ইলিশ সহ অন্যান্য মাছ রপ্তানি হয়। ভোলা জেলা থেকে ঢাকা সহ সারা বাংলাদেশে যে ইলিশ মাছ রপ্তানি করা হয় তার এক তৃতীয়াংশ আসে ঢালচর মাছের আড়ৎ থেকে। []

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

সমস্যা

[সম্পাদনা]

গত ২০ বছর ধরে দ্বীপটির পূর্ব দিক থেকে ভেঙ্গে যাচ্ছে। আয়তন দিনদিন কমে যাচ্ছে, হুমকির মুখে পর্যটন ও বসতি।[]

পুলিশ তদন্ত কেন্দ্র

[সম্পাদনা]

দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার সাগরবক্ষের ঢালচরে স্থায়ী পুলিশ কেন্দ্র রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং-৬১১, তাং ২৬/০৮/২০১৩ইং-এর আলোকে কেন্দ্র অনুমোদনের প্রজ্ঞাপন জারি হয়। ভোলা-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এর চেষ্টায় দুটি পুলিশ তদন্ত কেন্দ্র অনুমোদন পায় তার মধ্যে একটি এটি। ১৪ সেপ্টেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর উদ্বোধন করেন। এলাকার জনগণের নিরাপত্তা ও নৌডাকাতি রোধে ওই পুলিশ তদন্ত কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। []

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  2. http://dalcharup.bhola.gov.bd/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুলাই ২০১৬ তারিখে node/1093493/এক-নজরে-ঢালচর-ইউনিয়ন
  3. http://www.thedailystar.net/country/hilsa-abundance-1280842
  4. http://bm.thereport24.com/article/37893/index.html
  5. http://www.prothomalo.com/bangladesh/article/44147/ঢালচর-ও-কুকরি-মুকরিতে-দুটি-পুলিশ-কেন্দ্র

বহিঃসংযোগ

[সম্পাদনা]