লালমোহন ইউনিয়ন
| লালমোহন | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে লালমোহন ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৯′১২.০০০″ উত্তর ৯০°৪৪′৩.৯৯৮″ পূর্ব / ২২.৩২০০০০০০° উত্তর ৯০.৭৩৪৪৪৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | ভোলা জেলা |
| উপজেলা | লালমোহন উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১,৫১২ হেক্টর (৩,৭৩৬ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৫,৫৪৪ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ৫৪ ৫৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

লালমোহন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]লালমোহন ইউনিয়নের আয়তন ৩,৭৩৬ একর।[১]
ইতিহাস
[সম্পাদনা]লোকমুখে প্রচলিত আছে যে এই উপজেলার নাম লালমোহন রায় নামক এক ব্যক্তির নাম অনুসারে রাখা হয়। লালমোহন ইউনিয়ন এক সময় ফরাজগঞ্জ ও চর উমেদ সহ এক সাথে ছিল, আনুমানিক ১৯৭২-৭৩ সালে এটি বিভক্ত হয়। এরপর ১৯৮৬ সালে ভাগ হয়ে যায় লালমোহন পৌরসভা।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]লালমোহন ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- লালমোহন
- চর লালমোহন
- মেহেরগঞ্জ
- পেসকার হাওলা
- মুন্সির হাওলা
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালমোহন ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৫৪৪ জন। এর মধ্যে পুরুষ ৭,৫১৭ জন এবং মহিলা ৮,০২৭ জন। মোট পরিবার ৩,৩৫৭টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লালমোহন ইউনিয়নের সাক্ষরতার হার ৪৪.১%।[১] এ ইউনিয়নে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |