ফরাজগঞ্জ ইউনিয়ন
অবয়ব
| ফরাজগঞ্জ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ফরাজগঞ্জ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১৮′৩৮.৯৯৯″ উত্তর ৯০°৪২′৯.০০০″ পূর্ব / ২২.৩১০৮৩৩০৬° উত্তর ৯০.৭০২৫০০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | ভোলা জেলা |
| উপজেলা | লালমোহন উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২,৩০৬ হেক্টর (৫,৬৯৮ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৩,৭২৫ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ৫৪ ৩৮ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফরাজগঞ্জ বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ফরাজগঞ্জ ইউনিয়নের আয়তন ৫,৬৯৮ একর।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ফরাজগঞ্জ ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ফোনারীকান্দি
- উত্তর ফরাজগঞ্জ
- বিশ্বাসের পাড়
- সাতানী
- দক্ষিণ সাতানী
- কিশোরগঞ্জ
- দক্ষিণ কিশোরগঞ্জ
- পূর্ব আসলী
- পশ্চিম আসলী
- পূর্ব গাইমারা
- পশ্চিম গাইমারা
- দক্ষিণ ফরাজগঞ্জ
- মহেষখালী
- নেয়ামতপুর
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরাজগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭৪ জন এবং মহিলা ১২,৩৫১ জন। মোট পরিবার ৫,২২৪টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরাজগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৭%।[১] এ ইউনিয়নে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ৮টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
