জিন্নাগড় ইউনিয়ন
| জিন্নাগড় | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে জিন্নাগড় ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১১′৩.৯৯৮″ উত্তর ৯০°৪৫′৩২.০০০″ পূর্ব / ২২.১৮৪৪৪৩৮৯° উত্তর ৯০.৭৫৮৮৮৮৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | ভোলা জেলা |
| উপজেলা | চরফ্যাশন উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২,৯২৭ হেক্টর (৭,২৩২ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৩,৩২০ |
| • জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ২৫ ৬৬ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জিন্নাগড় বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন ও অবস্থান
[সম্পাদনা]জিন্নাগড় ইউনিয়নের আয়তন ৭,২৩২ একর।[১] এ ইউনিয়নের উত্তর-পূর্বে চরফ্যাশন পৌরসভা, উত্তরে ওসমানগঞ্জ ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে আওয়াজপুর ইউনিয়ন ও চর মাদ্রাজ ইউনিয়ন এবং পশ্চিমে আমিনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জিন্নাগড় ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চরফ্যাশন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিন্নাগড় ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৩২০ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৮৫ জন এবং মহিলা ১১,৬৩৫ জন। মোট পরিবার ৪,৮০৫টি।[১]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জিন্নাগড় ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
অর্থনীতি
[সম্পাদনা]এখানকার মানুষ কৃষি সহ বিভিন্ন কুটির শিল্প এর উপর নির্ভরশীল সেই অনুযায়ী এর অর্থনীতি সচল রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক সাংসদ
- এম. এম. নজরুল ইসলাম সাবেক সাংসদ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
