জোবেদা খানম
অবয়ব
জোবেদা খানম | |
|---|---|
| জন্ম | ৫ মার্চ ১৯২০ বানিয়াকান্দি, কুমারখালী থানা |
| মৃত্যু | ২৬ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৬৮) |
| জাতীয়তা | বাংলাদেশী |
| নাগরিকত্ব | |
| পেশা | শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
| পরিচিতির কারণ | বাংলাদেশ শিশু একাডেমীর প্রথম পরিচালক |
| পুরস্কার | একুশে পদক |
ষজোবেদা খানম (৫ মার্চ ১৯২০ – ২৬ জানুয়ারি ১৯৮৯) বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমীর প্রথম পরিচালক এবং চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতির ভাইস চেয়ারপারসন এবং চেয়ারপার্সন ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]জোবেদা খানম ১৯২০ সালের ৫ মার্চ কুমারখালী থানার বানিয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খন্দকার আজহারুল ইসলাম। তিনি পেশায় স্কুল পরিদর্শক ছিলেন। তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেন তার বাড়িতে গৃহশিক্ষকের কাছে। বিয়ে করার পর তিনি কলকাতা শহরে চলে যান। যেখানে তিনি ম্যাট্রিক, আইএ এবং বিটি পরীক্ষায় পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।[২]
সাহিত্যকর্ম
[সম্পাদনা]জোবেদা খানম বিভিন্ন ঘরানার উপন্যাস, ছোট গল্প, নাটক ও কিশোর সাহিত্য লিখেছেন।
উপন্যাস
[সম্পাদনা]- অভিশপ্ত প্রেম (১৯৫৯)
- দু'টি আখি দু'টি তারা (১৯৬৩)
- আকাশের রং (১৯৬৪)
- বানামার্মার (১৯৬৭)
- অনন্ত পিপাসা (১৯৬৭)
ছোট গল্প
[সম্পাদনা]- একটি সুরের মৃত্যু (১৯৭৪) (সংকলন)
- জীবন একটি দুর্ঘটনা (১৯৮১) (সংকলন)
নাটক
[সম্পাদনা]- Jhader Svaksar (১৯৬৭)
- ওরে বিহঙ্গ (১৯৬৮)
কিশোর সাহিত্য
[সম্পাদনা]- গল্প বলি শোন (১৯৬৬)
- মহাসমুদ্র (১৯৭৭)
- সাবাস সুলতানা (১৯৮২)
পুরস্কার
[সম্পাদনা]- অগ্রণী ব্যাংক পুরস্কার (কিশোর সাহিত্য)
- একুশে পদক (২০০৩)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। পৃ. ১৮৯। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "খানম, জোবেদা"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (দ্বিতীয় সংস্করণ)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ২০১২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)