চিলাপাতা বনাঞ্চল
| চিলাপাতা বনাঞ্চল | |
|---|---|
| forest | |
| স্থানাঙ্ক: ২৬°৩৩′০২″ উত্তর ৮৯°২২′৪৭″ পূর্ব / ২৬.৫৫০৫৫৬° উত্তর ৮৯.৩৭৯৭২২° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | আলিপুরদুয়ার |
চিলাপাতা বনাঞ্চল হল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত একটি গভীর বন। এটি ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত।

এই বনটি জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর।[১] এই বনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখা যায়।[২] এখানে আগে গণ্ডার দেখা যেত। ১৮৯২-১৯০৪ সময়কালে চিলাপাতা বনে কোচবিহারের রাজা একটি গণ্ডার হত্যা করেন, একটি গণ্ডারকে আহত করেন এবং ১৪টিরও বেশি গণ্ডারের সন্ধান পান বলে তথ্য নথিবদ্ধ করা হয়েছিল।[৩] এখন এখানে গণ্ডার দেখা না গেলেও চিতাবাঘ দেখা যায়।[৪] রাভা উপজাতির মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।[৫]

পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ চিলাপাতার কোদালবস্তিতে একটি পরিবেশ-পর্যটন রিসর্ট চালায়। এখানকার প্রধান পর্যটন আকর্ষণ হল নলরাজা গড়। এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নল রাজাদের দুর্গ।[৬]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Wildlife Times: Elephants of North Bengal"। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪।
- ↑ The Telegraph June 7, 2008: From Paris on frog study tour
- ↑ Rhino Resource Center: Population history of rhinoceros in North Bengal
- ↑ Trek Earth: LEOPARD OF THE DOOARS
- ↑ Contested Belonging: An Indigenous People's Struggle for Forest and Identity in Sub-Himalayan Bengal by B. G. Karlsson, 2000 আইএসবিএন ০-৭০০৭-১১৭৯-১, আইএসবিএন ৯৭৮-০-৭০০৭-১১৭৯-৬
- ↑ The Telegraph April 16, 2008: Wild call for Dooars visitors
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বহিঃস্থ ভিডিও | |
|---|---|