বিষয়বস্তুতে চলুন

গোলাম কুদ্দুছ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম কুদ্দুছ
জন্ম (1956-05-13) ১৩ মে ১৯৫৬ (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশি
পেশালেখক-গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০২১)

গোলাম কুদ্দুছ (জন্ম ১৩ মে ১৯৫৬) একজন বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক এবং গবেষক। তিনি বাংলাদেশের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ নামক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।[১] সংস্কৃতি সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[২]

জীবনী

[সম্পাদনা]

গোলাম কুদ্দুছ ১৯৫৬ সালের ১৩ মে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংহবাহুড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম আবদুল মাবুদ এবং মাতার নাম খােরশেদ আরা বেগম।[৩] এই দম্পতির নয় ছেলে-মেয়ের মধ্যে তিনি তৃতীয়। চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করার পর কুদ্দুছ চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হাজী মুহাম্মদ মহসীন হল শাখার সহ-সভাপতি এবং ডাকসুর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গোলাম কুদ্দুছ ২০১৪ সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

গোলাম কুদ্দুছ ব্যক্তিগত জীবনে মরিয়ম নাসরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি গোলাম কুদ্দুছ"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
  2. ↑ "মতিয়া চৌধুরীসহ বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাত ব্যক্তিত্ব"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
  3. 1 2 3 4 5 বাংলাদেশের রাজনীতি: ১৯৭৫ থেকে ১৯৮১ (প্রথম সংস্করণ সংস্করণ)। হাতেখড়ি। পৃ. শেষ কাভার। আইএসবিএন ৯৮৪৭০২০০০২৭৩৪। {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  4. ↑ "স্ত্রীসহ করোনায় আক্রান্ত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ"। জাগোনিউজ। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।