বিষয়বস্তুতে চলুন

কৌশানী মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৌশানী মুখোপাধ্যায়
২০২৫ সালে কৌশানী
জন্ম (1992-05-17) ১৭ মে ১৯৯২ (বয়স ৩৩)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনহেরম্ব চন্দ্র কলেজ
পেশা
কর্মজীবন২০১৫ বর্তমান
রাজনৈতিক দলতৃণমূল কংগ্রেস (২০২১-২২) []
সঙ্গীবনি সেনগুপ্ত
পিতা-মাতা
  • রানা মুখোপাধ্যায় (পিতা)
  • সঙ্গীতা মুখোপাধ্যায় (মাতা)
পুরস্কারমিস বিউটী অব কলকাতা

কৌশানী মুখোপাধ্যায় (জন্ম: ১৭ মে ১৯৯২) হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।[] ২০১৫ সালে পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন । তার উল্লেখযোগ্য অন্যান্য কাজ হলো কেলোর কীর্তি (২০১৬), জিও পাগলা (২০১৭), বাচ্চা শ্বশুর (২০১৯) ও আবার প্রলয় (২০২৩ ওয়েব ধারাবাহিক)।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯৮৬(উপরে দেওয়া আছে ১৯৯২) সালে কৌশানী কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। এরপর তিনি হেরম্বচন্দ্র কলেজ থেকে বি.কম বিষয়ে শিক্ষালাভ করেন । একই সময় তিনি মিস বিউটি অব কলকাতা সন্মানে সন্মনিত হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১৫ সালে বনি সেনগুপ্ত বিপরীতে পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে অভিনয়ের মাধমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন।[][] ২০১৬ সালে, তিনি রাজা চন্দ পরিচালিত একটি রোমান্টিক কমেডি কেলোর কীর্তিতে উপস্থিত হন ।[][] এতে তিনি একজন ধনী যুবতী, অনুষ্কা চরিত্রে অভিনয় করেন, যিনি একজন সাংবাদিকের প্রেমে পড়েন।[] ২০১৭ সালে, তিনি রবি কিন্নগীর জিও পাগলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ।[] ২০১৯ সালে তিনি এফএফএসিই ফ্যাশন ক্যালেন্ডারের কভার হিসাবে স্বাক্ষর করেছিলেন।

তিনি প্রিয়া রে নামে একটি বাংলাদেশী চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তা মুক্তি না পাওয়ায়, ২০২৪ সালে ডার্ক ওয়ার্ল্ড চলচ্চিত্রে অভিনয়ে মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে‌।[১০]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরশিরোনাম ভূমিকাপরিচালকটীকা
২০১৫পারবো না আমি ছাড়তে তোকে অপর্ণা রায় / অপুরাজ চক্রবর্তী[১১][১২]
২০১৬কেলোর কীর্তি আনুশকারাজা চন্দ
২০১৭জিও পাগলা মোনালিসারবি কিনাগী
তোমাকে চাই দিয়ারাজিব কুমার
২০১৮ গার্লফ্রেন্ড সুচিত্রা রাজা চন্দ
হইচই আনলিমিটেড অনিন্দিতা অনিকেত চট্টোপাধ্যায়
২০১৯জামাই বদল রবি কিনাগী
বাচ্চা শ্বশুর জোনাকি বিশ্বরুপ বিশ্বাস
জানবাজ প্রিয়া সরকারঅনুপ সেনগুপ্ত[১৩]
২০২০ বিয়ে.কম শ্রেয়া অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় জি৫ এ মুক্তি পেয়েছে[১৪]
২০২১ তুমি আসবে বলে আঁখি সুজিত মন্ডল
২০২২ অন্তর্জাল প্রর্জুন মজুমদার
লক্ষণরেখা সুলগ্না রোহান শ্যাম চৌধুরী স্বল্পদীর্ঘ চলচ্চিত্র
শুভ বিজয়া উমা রোহন সেন
প্রজাপতি জয়শ্রী সেন অভিজিৎ সেন
২০২৩ ডাল বাটি চুরমা বর্ষা গুপ্ত হরনাথ চক্রবর্তী এছাড়াও প্রযোজক
আবার প্রলয় মোহিনী মা/মনি রাজ চক্রবর্তী জি৫ ওয়েব ধারাবাহিক
অংশুমান এমবিএ লাবণ্য অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়
সব করো প্রেম করো না ইশা দেবরাজ সিনহা
২০২৪ ডার্ক ওয়ার্ল্ড পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মানিক বাংলাদেশি চলচ্চিত্র[১০]
বহুরূপী ঝিমলি প্রামাণিক নন্দিতা-শিবপ্রসাদ
২০২৫ হাঙ্গামা.কম অর্চনা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় [১৫]
কিলবিল সোসাইটি সৃজিত মুখোপাধ্যায়
আসন্ন রক্তবীজ ২ নন্দিতা-শিবপ্রসাদ

পুরস্কার এবং স্বীকৃতি

[সম্পাদনা]
  • পি. সি. চন্দ্র জুয়েলার্স গোল্ডলাইটস ডিভা: বিজয়ী
  • মিস্ বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস্ বিউটিফুল হেয়ার উপাধিসমূহ[১৬]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি ৪৫ হাজার ভোটের ব্যবধানে বিজেপির মুকুল রায়ের নিকট কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে পরাজিত হন।[১৭]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলে, যোগ দিলেন পিয়া সেনগুপ্তও"anandabazar.comAnandabazar Patrika। ২৪ জানুয়ারি ২০২১।
  2. "লগ্নজিতার ইচ্ছেগুলো"Kolkata GlitZ। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫
  3. "Koushani Mukherjee Biography"স্বদেশ বিডি। ৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  4. "Love Stories Ideal Launchpad for Newcomers: Raj Chakraborty"Hundustan Times। ২৩ সেপ্টেম্বর ২০১৫। ৩১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ HighBeam Research এর মাধ্যমে।
  5. "আমার কিন্তু এটাই প্রথম ব্লাইন্ড ডেট"এই সময়। ২৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  6. Buzarbaruah, Upam (১৪ জুলাই ২০১৬)। "Kelor Kirti Movie Review"The Times of India। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭
  7. Mimi, Nusrat, Sayantika and Koushani have a laugh riot!""Mimi, Nusrat, Sayantika and Koushani have a laugh riot!", 12 January 2017
  8. Ganguly, Ruman (১২ জানুয়ারি ২০১৭)। "Kelor Kirti is an hilarious tale of seven youngsters – Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭
  9. "Bonny and Koushani pair up for Ravi Kinnagi's film "Jio Pagla" - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭
  10. 1 2 "টলিউডে এখন ব্যস্ততা কম কৌশানীর, ঢাকায় গেলেন 'ডার্ক ওয়ার্ল্ড'-এর কাজ"আনন্দবাজার পত্রিকা। ২৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  11. Ganguly, Ruman (২৬ জুলাই ২০১৫)। "Selfie promotion for Parbona Ami Charte Toke!"Times of India। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫
  12. "PARBO NA AMI CHARTE TOKEY World TV Premiere on STAR JALSHA | Koushani Mukherjee, Swastika Dutta, Bonny Sengupta"WBRi Washington Bangla Radio USA (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৫। ৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭
  13. "First look: Tolly starlet Koushani Mukherjee on her latest release, Jaanbaaz"www.indulgexpress.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩
  14. "বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম লেখালেন বনি-কৌশানি"News18 Bangla
  15. Kundu, Kasturi। "HANGAMA DOT COM: জট কাটিয়ে মুক্তির অপেক্ষায়, ঈদে বড় পর্দায় জমবে ওম-শ্রাবন্তী-বনি-কৌশানীর 'হাঙ্গামা ডট কম'"bengali.indianexpress.com। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫
  16. "Koushani Mukherjee Biography and Personal Profile"। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫
  17. "কেউ হারলেন, কেউ আবির্ভাবেই করলেন বাজিমাৎ, দেখে নিন কেমন হল তারকা প্রার্থীদের ফল"anandabazar.com। আনন্দবাজার। ৩ মে ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]