কৈজুরী ইউনিয়ন, শাহজাদপুর
| কৈজুরী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কৈজুরী ইউনিয়ন, শাহজাদপুরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৯′৪৪″ উত্তর ৮৯°৪১′১৭″ পূর্ব / ২৪.১৬২২২° উত্তর ৮৯.৬৮৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | সিরাজগঞ্জ জেলা |
| উপজেলা | শাহজাদপুর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোয়াজ্জেম হোসেন খোকন[১] |
| আয়তন | |
| • মোট | ২৮.৭৯৩ বর্গকিমি (১১.১১৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৫৪,৭৬৫ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৯০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কৈজুরী ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলার একটি ইউনিয়ন। ৭১১৫ একর আয়তনের যমুনা তীরবর্তী এই জনপদে প্রায় পৌনে পঞ্চান্ন হাজার মানুষের বাস, যাদের অধিকাংশই বাঙালি মুসলমান।
ভূগোল
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়নের আয়তন ৭,১১৫ একর (২৮.৭৯ বর্গকিলোমিটার)। ইউনিয়নটির উত্তরে রয়েছে জালালপুর ইউনিয়ন, পশ্চিমে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ও পোরজনা ইউনিয়ন এবং দক্ষিণে সোনাতনী ইউনিয়নের অবস্থান। আর পূর্ব দিক দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। ইউনিয়নটির মধ্য দিয়ে বসাগাড়িয়া, হুড়াসাগড় ও ভাঙ্গাদত্ত খাল বয়ে গিয়েছে। নদী তীরবর্তী হওয়ায় এ ইউনিয়ন প্রায়ই বন্যা ও নদীভাঙনের শিকার হয়।
ইউনিয়নটিতে মোট ২০টি গ্রাম আছে। এগুলো হলো:[২]
- ঠুটিয়া
- ভাটপাড়া
- চৌড়াপাচিল
- হাটপাচিল
- জয়পুর
- মোনাকষা
- কৈজুরী
|
|
প্রশাসন
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়ন পরিষদ শাহজাদপুর উপজেলার ১০নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য, প্রতি তিনটি ওয়ার্ড হতে একজন করে মোট ৩ জন সংরক্ষিত (মহিলা) সদস্য এবং একজন চেয়ারম্যানকে নিয়ে পরিষদটি গঠিত হয়।[৩] এছাড়াও পরিষদের কার্যক্রমে সহায়তা করার জন্য রয়েছেন একজন সচিব। বর্তমানে ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন খোকন।[৪]
কৈজুরী ইউনিয়ন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের আওতাধীন।[৫] হাসিবুর রহমান স্বপন ২০১৪ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[৬][৭]
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
[সম্পাদনা]ইতঃপূর্বে কৈজুরী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন:[৮]
| ক্রমিক নং | চেয়ারম্যানের নাম | কার্যকাল |
|---|---|---|
| ০১ | মোঃ কেসমত উল্লাহ প্রামানিক | ১৯৬৩ – ১৯৬৭ |
| ০২ | মীর আজাহার আলী | ১৯৬৭ – ১৯৭১ |
| ০৩ | মোঃ নুরুল ইসলাম তালুকদার | ১৯৭৩ – ১৯৭৭ |
| ০৪ | মোঃ আ. রশিদ মন্ডল | ১৯৭৭ – ১৯৮০ |
| ০৫ | মীর মোশারফ হোসেন (মুছা) | ১৯৮০ – ১৯৮৩ |
| ০৬ | মোঃ পাষাণ আলী সরকার (ভারপ্রাপ্ত) | ১৯৮৩ – ১৯৮৪ |
| ০৭ | মোঃ নুরুল ইসলাম তালুকদার | ১৯৮৪ – ১৯৮৮ |
| ০৮ | মোঃ শফি উদ্দিন চৌধুরী | ১৯৮৮ – ১৯৯২ |
| ০৯ | মোঃ মোশারফ হোসেন (মুছা) | ১৯৯২ – ১৯৯৮ |
| ১০ | মোঃ কায়েম উদ্দিন | ১৯৯৮ – ২০০৩ |
| ১১ | মোঃ গোলাম রসুল পিটার | ২০০৩ – ২০০৪ |
| ১২ | মোছাঃ সাজেদা বেগম মিলন (ভারপ্রাপ্ত) | ২০০৪ – ২০০৫ |
| ১৩ | মোঃ শফি উদ্দিন চৌধুরী | ২০০৫ – ২০১১ |
| ১৪ | মোঃ সাইফুল ইসলাম | ২০১১ – ২০২১[১] |
জনসংখ্যা
[সম্পাদনা]| বছর | জনসংখ্যা | ±% |
|---|---|---|
| ১৯৯১ | ৩৬,১১৪ | — |
| ২০০১ | ৫৩,৭৩৩ | +48.8% |
| ২০১১ | ৫৪,৭৬৫ | +1.9% |
| উৎস: বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা | ||
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কৈজুরী ইউনিয়নে মোট ৫৪,৭৬৫ জন মানুষ বসবাস করে। এর মধ্যে সর্বাধিক ৪৮১৫ জন চরকৈজুরী গ্রামে এবং সর্বনিম্ন ৬২৪ জন খারুয়া গ্রামে বসবাস করে।[২]
১৯৯১ সালে কৈজুরী ইউনিয়নের জনসংখ্যা ছিল ৩৬,১১৪ জন। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৩,৭৩৩ জনে, যার মধ্যে ২৮,২৭২ জন ছিল পুরুষ এবং ২৫,৪৬১ জন নারী।[৯]
শিক্ষা
[সম্পাদনা]কৈজুরী ইউনিয়নের শিক্ষার হার ক্রমবর্ধমান। ১৯৯১ সালে এ ইউনিয়নের সাক্ষরতার হার ১৫.৫ শতাংশ থাকলেও ২০০১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯.১১%।[৯] এ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ইউপি নির্বাচন: শিক্ষকের কাছে ধরাশায়ী ছাত্র!"। বাংলানিউজ২৪.কম। ২৭ ডিসেম্বর ২০২১। ২৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- 1 2 "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। কৈজুরী ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "তৃতীয় অধ্যায়: পরিষদ"। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯। আইন মন্ত্রণালয় (বাংলাদেশ)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০।
- ↑ "ইউপি চেয়ারম্যান – কৈজুরী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ – কৈজুরী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। ৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- 1 2 এ.আর সিদ্দিকী (২০১২)। "শাহজাদপুর উপজেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "শাহজাদপুরের কৈজুরী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে"। দৈনিক সংগ্রাম। ১৪ নভেম্বর ২০১৫। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- ↑ "শাহজাদপুরের যমুনা শিকস্তি পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ"। দৈনিক সংগ্রাম। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।