এসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
মঙ্গলগিরিতে নির্মাণাধীন অন্ধ্র ক্রিকেট সংস্থার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | |
| স্টেডিয়ামের তথ্যাবলি | |
|---|---|
| অবস্থান | মঙ্গলগিরি, অমরাবতী, গুণ্টুর জেলা, অন্ধ্রপ্রদেশ, ভারত |
| স্থানাঙ্ক | ১৬°২৬′১৩″ উত্তর ৮০°৩৩′১১″ পূর্ব / ১৬.৪৩৭° উত্তর ৮০.৫৫৩° পূর্ব |
| প্রতিষ্ঠা | TBA |
| ধারণক্ষমতা | ৩৪,০০০ (৮০,০০০ অবধি প্রসারণযোগ্য) |
| স্বত্ত্বাধিকারী | অন্ধ্র প্রদেশের ক্রীড়া কর্তৃপক্ষ |
| পরিচালক | অন্ধ্র ক্রিকেট সংস্থা |
| ভাড়াটে | অন্ধ্র ক্রিকেট দল |
| আন্তর্জাতিক খেলার তথ্য | |
অন্ধ্র ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (মালয়ালম: ആന്ധ്ര ക്രിക്കറ്റ് അസോസിയേഷൻ ഇന്റർനാഷണൽ ക്രിക്കറ്റ് സ്റ്റേഡിയം) হল মঙ্গলগিরি শহরে নির্মিত একটি ক্রিকেট স্টেডিয়াম। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার অমরাবতীতে অবস্থিত।[১]
অনুরাগ ঠাকুর (তৎকালীন বিসিসিআই প্রধান), গল্লা জয়দেব (সাংসদ), কেসিনেনি শ্রীনীবাস (সাংসদ), এবং দেবিনেনী উমা মহেশ্বর রাও স্টেডিয়ামটি ৩০শে মে, ২০১৬ তে উদ্বোধন করেন।[২] নির্মাণ কোম্পানি আইভিআরসিএল লিমিটেড ₹ ৫১.০৪ কোটি (ইউএস$ ৬.২৪ মিলিয়ন) মূল্যের এই প্রকল্পের নির্মাণ স্বত্ত্ব পায়।[৩] এটি অন্ধ্র ক্রিকেট সংস্থার মালিকানাধীন। স্টেডিয়ামটি ২৪ একর (৯.৭ ha) অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এটির দর্শকাসন সংখ্যা ৩৪,০০০।[৪][৫]
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ জুন ২০১৩ সালের জুন মাসে অন্ধ্র ক্রিকেট সংস্থার সেন্ট্রাল জোন একাডেমির উদ্বোধন করেছিলেন।[৬] স্টেডিয়ামটিতে একটি ক্লাব হাউস এবং একটি ইনডোর ক্রিকেট একাডেমি অন্তর্ভুক্ত থাকবে। ভারতের ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদর দফতর করেছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Eco-friendly stadium coming up at Mangalagiri"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৯ মার্চ ২০১৩। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ https://www.youtube.com/watch?v=q3R5a0CeH_0
- ↑
Bureau, Our (১২ জুলাই ২০১৩)। "IVRCL bags orders worth Rs 1,098 crore"। The Hindu Business Line। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "International cricket stadium for Vijaywada near NTR health university"। The New Indian Express। ২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৬।
- ↑ ACA’s Mangalagiri stadium to be ready by 2018
- ↑ "ACA Central Zone Academy"। The Indian Express। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৪।