আবিষ্কার
আবিষ্কার বলতে নতুন কিছু, অথবা পূর্বে অর্থবহ হিসাবে স্বীকৃত নয় এমন কিছু শনাক্ত বা নির্ণয় করাকে বোঝায়। বিজ্ঞান এবং উচ্চশিক্ষায়তনিক জ্ঞানের শাখাগুলিতে আবিষ্কার কথাটির সাথে নতুন কোনও প্রপঞ্চ, ক্রিয়া বা ঘটনার পর্যবেক্ষণ করা এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত জ্ঞান ব্যাখ্যা করার জন্য বিমূর্ত চিন্তাভাবনা এবং দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পূর্বে অর্জিত জ্ঞানের মাধ্যমে নতুন যুক্তিবিন্যাস প্রদান করা বোঝায়।[১]
কিছু কিছু আবিষ্কার জ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। অন্যগুলি পূর্ববর্তী আবিষ্কার, সহযোগিতামূলক গবেষণাকর্ম বা ধারণার উপর ভিত্তি করে রূপায়িত হয়। এই দ্বিতীয়োক্ত ক্ষেত্রে আবিষ্কারের প্রক্রিয়াটির জন্য অন্তত এতটুকু সচেতনতা প্রয়োজন যে একটি বিদ্যমান ধারণা বা পদ্ধতি পরিবর্তন বা রূপান্তরিত হতে পারে। নতুন আবিষ্কারগুলি বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহার করে সম্পাদন করা হয় এবং এগুলিকে সাধারণত ইতিমধ্যে বিদ্যমান জ্ঞানের সাথে যুক্ত করা হয়। প্রশ্নকরণ আবিষ্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; প্রায়শই প্রশ্নের কারণে আবিষ্কারগুলি সম্পাদিত হয়। কিছু কিছু আবিষ্কার থেকে নতুন নতুন বস্তু, প্রক্রিয়া বা কৌশল উদ্ভাবিত হতে পারে।
বিজ্ঞান
[সম্পাদনা]বৈজ্ঞানিক গবেষণাক্ষেত্রগুলিতে আবিষ্কার হল কোনও নতুন ঘটনা, ক্রিয়া বা ঘটনার পর্যবেক্ষণ, যা পূর্বে অর্জিত বৈজ্ঞানিক সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে সংগৃহীত জ্ঞান ব্যাখ্যা করতে সাহায্য করে। পর্যবেক্ষণমূলক সাক্ষ্যপ্রমাণ প্রদান করে ও কোনও ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনা বা প্রপঞ্চের প্রাথমিক, মোটামুটি এক ধরনের উপলব্ধি বিকাশের প্রচেষ্টার মাধ্যমে আবিষ্কার সম্পাদন করা হয়।
কণা পদার্থবিজ্ঞান গবেষণা ক্ষেত্রে কোনও গবেষণাকর্মকে আবিষ্কার হিসেবে সংজ্ঞায়িত করার জন্য স্বীকৃত আবশ্যকীয়তা রয়েছে: পাঁচ-সিগমা স্তরের নিশ্চয়তা।[১] কোনও পরীক্ষার ফলাফল যে দৈবক্রমে ঘটেনি, তার পরিসংখ্যানগত অসম্ভাব্যতা এই স্তরটি নির্দেশ করে। পাঁচ-সিগমা স্তরের নিশ্চয়তা এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার দ্বারা স্বাধীন নিশ্চিতকরণের সংমিশ্রণের মাধ্যমে এই ফলাফলগুলি আবিষ্কার হিসেবে গৃহীত হয়।[১]
শিক্ষা
[সম্পাদনা]এই অনুচ্ছেদটিতে মৌলিক গবেষণাযুক্ত উপাদান রয়েছে অথবা যাচাইবিহীনভাবে দাবি করা হয়েছে। দয়া করে উপযুক্ত তথ্যসূত্র এবং উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। আরও বিস্তারিত জানতে নিবন্ধের আলাপ পাতায় দেখুন। (December 2018) |
শিক্ষাক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে আবিষ্কার ঘটে। এই পর্যবেক্ষণগুলি সাধারণ প্রকৃতির এবং এগুলি বিভিন্ন রূপে আসতে পারে। এগুলি শিক্ষক কর্তৃক সম্পাদিত শিক্ষার্থীদের পর্যবেক্ষণ বা অন্যান্য পেশাদারদের দ্বারা করা শিক্ষকদের পর্যবেক্ষণ হতে পারে। শিক্ষার্থীদের পর্যবেক্ষণ শিক্ষকদেরকে পড়াশোনার সময় শিক্ষার্থীদের বিকাশগত এবং সংজ্ঞানিক অবস্থান শনাক্ত করতে সহায়তা করে। শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষার্থীদের সাথে আচরণে ব্যাপারে শিক্ষকেরা যেন তাঁদের লক্ষ্যে স্থির থাকেন, সেসব ক্ষেত্রে জবাবদিহিতা রক্ষা করতে প্রশাসকরা শিক্ষকদের পর্যবেক্ষণ ব্যবহার করেন।
শিক্ষকদের দ্বারা সম্পন্ন শিক্ষার্থীদের পর্যবেক্ষণ
[সম্পাদনা]শিক্ষকরা সারাদিন ধরে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণগুলি অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক হতে পারে এবং এগুলিতে প্রায়শই যাচাইতালিকা (চেকলিস্ট), ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক টীকা, ভিডিও, সাক্ষাৎকার, লিখিত কাজ, মূল্যায়ন, ইত্যাদি ব্যবহার করা হয়। এই পর্যবেক্ষণগুলি সম্পন্ন করে একজন শিক্ষার্থী কোন 'স্তরে' পাঠ বুঝতে পারছে, তা শিক্ষক মূল্যায়ন করতে পারেন। পর্যবেক্ষণ শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপযোজন সাধন করতে সাহায্য করে। এই পর্যবেক্ষণগুলি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিও তৈরি করতে পারে। যখন শিক্ষার্থীদের শিক্ষকদের সাথে এই ধরনের সম্পর্ক থাকে, তখন তারা শ্রেণীকক্ষে নিরাপদ ও অধিকতর স্বচ্ছন্দ বোধ করে এবং শিখনের ব্যাপারে আরও ইচ্ছুক ও আগ্রহী হয়।[২] পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষকরা এমন সব অনুশীলনীগুলিকে শনাক্ত করতে পারেন, যেগুলি শ্রেণীকক্ষে বাস্তবায়নযোগ্য ও শিক্ষার্থীর বিকাশের জন্য সর্বাধিক উপযুক্ত।[ তথ্যসূত্র প্রয়োজন ] এগুলি অধিকতর টেকসই শিখনশৈলী ও ইতিবাচক শ্রেণীকক্ষের পরিবেশকে উৎসাহিত ও পোষণ করে।
অন্যান্য পেশাদারদের দ্বারা সম্পন্ন শিক্ষকদের পর্যবেক্ষণ
[সম্পাদনা]একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সরকারি কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাগত আদর্শমান নির্ধারণ করেন, যেগুলি শিক্ষার্থীদের জন্য বিকাশগতভাবে উপযুক্ত শিক্ষাদানের ব্যাপারে একটি নির্দেশিকা হিসেবে শিক্ষকদের জন্য অনুসরণীয় হিসেবে প্রত্যাশা করা হয়। শ্রেণীকক্ষের পরিবেশ ইতিবাচক কিনা, তা নিশ্চিত করার জন্য প্রশাসকরা শিক্ষকদেরকেও পর্যবেক্ষণ করেন। শিক্ষকদের ব্যবহৃত একটি উপকরণ হল শ্রেণীকক্ষ মূল্যায়ন সাফল্যাংক তথা "ক্লাস" পদ্ধতি (CLassroom Assessment Scoring System, CLASS) নামক একটি উপকরণ। এই উপকরণ ব্যবহারের পরে প্রাপ্ত ফলাফল অনুসারে "১৫০টিরও বেশি গবেষণাতে প্রমাণিত হয়েছে যে "ক্লাস" পদ্ধতিতে উচ্চ সাফল্যাংক অর্জনকারী শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের শিক্ষাগত ও সামাজিক ফলাফল বেশি ভালো।"[৩] এই উপকরণটিতে ইতিবাচক শ্রেণীকক্ষ পরিবেশকে উৎসাহপ্রদান, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি গ্রাহ্যকরণ, আচরণ ব্যবস্থাপনায় বিভিন্ন দক্ষতা, প্রতিক্রিয়ার গুণমান এবং ভাষা প্রতিমান নির্মাণের উপর গুরুত্ব প্রদান করা হয়। প্রশাসকরা দশটি মানদণ্ডের প্রতিটিতে শিক্ষককে এক থেকে সাত পর্যন্ত মাপনীতে সাফল্যাংক প্রদান করেন, যেখানে এক সর্বনিম্ন সাফল্যাংক এবং সাত সর্বোচ্চ সাফল্যাংক।
অভিযাত্রা ও আবিষ্কার
[সম্পাদনা]পাশ্চাত্য সংস্কৃতির জাতিরা তাদের ইতিহাসে "আবিষ্কার" শব্দটি ব্যবহার করে আবিষ্কার মতবাদের মাধ্যমে বিশ্বের অন্যান্য ভূখণ্ড ও জাতির উপর দাবিকে "আবিষ্কার" হিসেবে উপস্থাপন করেছে এবং এভাবে বিশ্বের ইতিহাসে "অনুসন্ধান অভিযাত্রা"-র গুরুত্বকে সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়েছে।[৪][৫][৬][৭] যেমন তারা "আবিষ্কারের যুগ", "নতুন বিশ্ব" এবং এমনকি মহাকাশে সংঘটিত সীমান্তবাদী প্রচেষ্টাকে "নতুন সীমান্ত" হিসেবেও উল্লেখ করেছে। এসব ক্ষেত্রে "আবিষ্কার" শব্দটি দিয়ে একটি সংস্কৃতির জাতির অন্য কোনও সংস্কৃতির জাতির ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিবেশে প্রথমবারের মতো অনুপ্রবেশকে বর্ণনা করা হয়েছে। কিন্তু অনেক আদিবাসী জনগোষ্ঠী এই ঘটনাকে "আবিষ্কার" হিসেবে আখ্যাদানকে প্রত্যাখ্যান করেছে, কেননা তাদের দৃষ্টিকোণ থেকে এটি কোনও আবিষ্কার ছিল না, বরং এটি ছিল এক ধরনের প্রথম সংস্পর্শ। তাদের মতে এক্ষেত্রে "আবিষ্কার" শব্দটি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার একটি উপকরণ। একই মত আবিষ্কার মতবাদ এবং টেরা নালিয়াসের মতো সীমান্তবাদী ধারণাগুলির জন্যও প্রযোজ্য।
আবিষ্কার এবং আবিষ্কারের যুগকে বিকল্প পরিভাষায় (বিশেষ করে আঞ্চলিকভাবে) যোগাযোগ এবং যোগাযোগের যুগ [৮] বা যোগাযোগের সময়কাল [৯] হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]- সাহসী অনুকল্প
- Category:আবিষ্কারক
- Category:আবিষ্কার ও উদ্ভাবনের তালিকা
- সৃজনশীলতা কৌশল
- সংস্পর্শ অঞ্চল
- জার্মান উদ্ভাবন ও আবিষ্কারের তালিকা
- একই বিষয় একাধিক আবিষ্কারের তালিকা
- একই বিষয় একাধিক আবিষ্কার
- উদ্ঘাটন
- প্রকৃতির অধিকার
- বৈজ্ঞানিক আবিষ্কারের দৈবের ভূমিকা
- বৈজ্ঞানিক অগ্রাধিকার
- দৈবযোগ
- বৈজ্ঞানিক আবিষ্কারসমূহের কালানুক্রমিক ঘটনাপঞ্জি
- USSR state registry of discoveries
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Rincon, Paul (১২ ডিসেম্বর ২০১১)। "Higgs boson: Excitement builds over 'glimpses' at LHC"। BBC News। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১১। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "bbcHiggs121211" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
- ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
- ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
- ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
- ↑ Teachstone. (2018). Exploring the promise of the Classroom Assessment Scoring System (CLASS). Retrieved from https://info.teachstone.com/ebook-what-is-class
- ↑ Alan Marshall (ফেব্রুয়ারি ১৯৯৫)। "Development and imperialism in space"। Space Policy। ১১ (1): ৪১–৫২। ডিওআই:10.1016/0265-9646(95)93233-B। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
- ↑ Jablon, Judy (২০০৯)। "Taking it all in: Observation in the classroom" (পিডিএফ)। Teaching Young Children। ৪: ২৪–২৭।
গ্রন্থ ও রচনাপঞ্জি
[সম্পাদনা]- B Barber (১ সেপ্টেম্বর ১৯৬১)। "Resistance by scientists to scientific discovery"। Science। ১৩৪ (3479): ৫৯৬–৬০২। বিবকোড:1961Sci...134..596B। ডিওআই:10.1126/science.134.3479.596। পিএমআইডি 13686762।
- Merton, Robert K. (ডিসেম্বর ১৯৫৭)। "Priorities in scientific discovery: a chapter in the sociology of science" (পিডিএফ)। American Sociological Review। ২২ (6): ৬৩৫–৬৫৯। ডিওআই:10.2307/2089193। আইএসএসএন 0003-1224। জেস্টোর 2089193। এস২সিআইডি 147253305। ১৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- Carnegie Mellon University Artificial Intelligence and Psychology Project; Yulin Qin; Herbert A Simon (১৯৯০)। "Laboratory replication of scientific discovery processes"। Cognitive Science। ১৪ (2): ২৮১–৩১২। ডিওআই:10.1016/0364-0213(90)90005-H। ওসিএলসি 832091458। (preprint)
- A Silberschatz; A Tuzhilin (ডিসেম্বর ১৯৯৬)। "What makes patterns interesting in knowledge discovery systems"। IEEE Transactions on Knowledge and Data Engineering। ৮ (6): ৯৭০–৯৭৪। সাইটসিয়ারএক্স 10.1.1.127.8150। ডিওআই:10.1109/69.553165। এস২সিআইডি 11430349।
- Tomasz Imielinski; Heikki Mannila (নভেম্বর ১৯৯৬)। "A database perspective on knowledge discovery"। Communications of the ACM। ৩৯ (11): ৫৮–৬৪। ডিওআই:10.1145/240455.240472। এস২সিআইডি 7530194।