অঘোষ তালব্য ঊষ্মধ্বনি
অবয়ব
| জাত | ব্যঞ্জন |
| বায়ুর সঞ্চালক | ফুসফুস |
| বায়ুর অভিমুখ | বহির্গামী |
| বায়ুর পথ | কেন্দ্রিক |
| ঘোষতা | অঘোষ |
| উচ্চারক | পশ্চাদ্জিহ্বা |
| উচ্চারণস্থান | তালব্য |
| উচ্চারণরীতি | ঊষ্ম |
অঘোষ তালব্য ঊষ্মধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [ç]
বাংলা লিপিতে এই ধ্বনির কোনও বিশেষ বর্ণ নেই।
বাংলা ভাষায়
[সম্পাদনা]এই ধ্বনিটির উচ্চারণস্থান বাংলা "শ," ও "হ,"-এর মধ্যে অবস্থিত। এটি বর্তমান বাংলা ভাষায় প্রচলিত নয়।
অন্যান্য ভাষায়
[সম্পাদনা]জার্মান ভাষায় এই ধ্বনিটি [x]-এর একটি পূরকধ্বনি, যেমন ich [ɪç] "আমি", spreche [ʃpʁeçə] "কথা বলি", Mädchen [mɛdçən] "মেয়ে" ইত্যাদি। এটি জার্মান ভাষা ছাড়াও বিশ্বের অনেক ভাষায় ব্যবহার করা হয়।