স্লোভাকিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 স্লোভাকিয়া
ডাকনাম রেপ্রে[১][২]
অ্যাসোসিয়েশন স্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশন উয়েফা (ইউরোপ)
প্রধান কোচ ভ্লাদিমির ভেইস
সহকারী কোচ মাইকাল হিপ
অধিনায়ক মারেক হামসিক
সর্বাধিক খেলায় অংশ নেওয়া খেলোয়াড় মিরোস্লাভ কারহান (৯৬)
শীর্ষ গোলদাতা জিলার্ড নেমেথ,
রবার্ট ভিটেক (২২)
স্বাগতিক স্টেডিয়াম টেহেলনে পোল (ব্রাটিস্লাভা)
ফিফা কোড SVK
ফিফা র‌্যাংকিং ৩৪
সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং ১৭ (মে ১৯৯৭)
সর্বনিম্ন ফিফা র‌্যাংকিং ১৫০ (ডিসেম্বর ১৯৯৩)
এলো রেটিং ৪৮ (পোল্যান্ডের সাথে দ্বৈতভাবে)
সর্বোচ্চ এলো রেটিং ২৮ (মে ২০০১)
সর্বনিম্ন এলো রেটিং ৫৮ (সেপ্টেম্বর ২০০১)
Kit left arm esl10h.png Kit body esl10h.png Kit right arm esl10h.png
Kit shorts.svg
Kit socks.svg
 
প্রথম জার্সি
Kit left arm esl10a.png Kit body esl10a.png Kit right arm esl10a.png
Kit shorts.svg
Kit socks.svg
 
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্লোভাকিয়া ২ - ০  জার্মানি
(ব্রাটিস্লাভা, স্লোভাকিয়া; ২৭ আগস্ট, ১৯৩৯)
দ্বিতীয় স্লোভাক প্রজাতন্ত্র:
 সংযুক্ত আরব আমিরাত ০ – ১  স্লোভাকিয়া
(দুবাই, আরব আমিরাত; ২ ফেব্রুয়ারি, ১৯৯৪)
সর্বোচ্চ জয়
 স্লোভাকিয়া ৭ - ০  লিশটেনস্টাইন
(ব্রাটিস্লাভা, স্লোভাকিয়া; ৮ সেপ্টেম্বর, ২০০৪)
 স্লোভাকিয়া ৭ - ০  সান মারিনো
(ডুবনিকা নাড ভাহোম, স্লোভাকিয়া; ১৩ অক্টোবর, ২০০৭)
 স্লোভাকিয়া ৭ - ০  সান মারিনো
(ব্রাটিস্লাভা, স্লোভাকিয়া; ৬ জুন, ২০০৯)
সর্বোচ্চ পরাজয়
 আর্জেন্টিনা ৬ - ০  স্লোভাকিয়া
(মেন্ডোজা, আর্জেন্টিনা; ২২ জুন, ১৯৯৫)
বিশ্বকাপ
উপস্থিতি ১ (প্রথম ২০১০)

স্লোভাকিয়া জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্লোভাকিয়ার প্রতিনিধি। এটি নিয়ন্ত্রণ করে স্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশনচেকোস্লোভাকিয়া দেশটি ভেঙে স্লোভাকিয়া নামে নতুন একটি দেশ প্রতিষ্ঠার পর স্লোভাকিয়া ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। ঐ বছরই দেশটি একই সাথে ফিফাউয়েফার সদস্যপদ লাভ করে। স্বাধীন দেশ প্রতিষ্ঠার পর ২০১০ ফিফা বিশ্বকাপেই স্লোভাকিয়া প্রথমবারের মতো একক দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এছাড়া গ্রুপ পর্বে বর্তমান শিরোপাধারী দল ইতালিকে ৩ - ১ গোলে পরাজিত করে তারা দ্বিতীয় পর্বেও উত্তীর্ণ হয়েছে।

ইতিহাস [সম্পাদনা]

স্লোভাক প্রজাতন্ত্রের (১৯৩৯-১৯৪৫) প্রথম আনুষ্ঠানিক খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩৯ সালের ২৭ আগস্ট জার্মানির বিপক্ষে। স্লোভাকিয়া ঐ খেলায় ২ - ০ গোলে জয়লাভ করেছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি চেকোস্লোভাকিয়া জাতীয় ফুটবল দলের আওতায় একীকৃত হয়। এরপর পরবর্তী ৫০ বছরে স্লোভাকিয়া একক দেশ হিসেবে কোনো ফুটবল খেলায় অংশ নেয়নি। এসমগুলোতে বেশ কয়েকজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় চেকোস্লোভাক দলে খেলতেন। এর মধ্যে ১৯৭৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী চেকোস্লোভাকিয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন স্লোভাক।

১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি স্লোভাকিয়া প্রথম বারের মতো একক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলায় অংশ নেয়। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তারা সেই খেলায় ১ - ০ গোলে জয়লাভ করে। স্লোভাকিয়ার মাটিতে তাদের প্রথম খেলায় তারা ক্রোয়েশিয়ার কাছে ৪ - ১ গোলে পরাজিত হয়। খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৯৪ সালের ২০ এপ্রিল, স্লোভাকিয়া রাজধানী ব্রাতিস্লাভায়

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]