ফেব্রুয়ারি ১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেব্রুয়ারি ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২ তম (অধিবর্ষে ৩২ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ১৭২৬: হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে "মেয়র'স কোর্ট" স্থাপিত হয়।
- ১৮২৭: কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩১: বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
- ১৮৩৬: চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।
- ১৮৫৫: কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- ১৮৬২: বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৮৬৫: আমেরিকা যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ অধ্যাদেশে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।
- ১৮৭১: ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
- ১৮৮৪: অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।
- ১৮৯৩: টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া'র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন
- ১৮৯৭: দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।
- ১৯০৫: বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯০৮: পর্তুগালের রাজা ১ম কারলোস এবং তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।
- ১৯১৮: রাশিয়া গ্রিগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
- ১৯২০: রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।
- ১৯২৪: যুক্তরাজ্য সাবেক সোভিয়েট ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
- ১৯৪৬: নরওয়ের অধিবাসী ট্রিগভে লাই জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।
- ১৯৫৩: কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পিরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯৬৫: স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।
- ১৯৬৮: কানাডার তিনটি সামরিক সংস্থা - দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।
- ১৯৭৯: ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খোমিনী'র প্রত্যাবর্তন।
- ১৯৯: ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।
- ২০০৪: পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।
[সম্পাদনা] জন্ম
- ১৯১৮ - শামসুল হক (আওয়ামী লীগ), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী মুসলিম লীগ।
- ১৯৩০ - শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি।
- ১৯৩০ - হুসেইন মুহাম্মদ এরশাদ, বাংলাদেশের সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি।
- ১৯৩১ - ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি।
- ১৯৩৩ - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ।
- ১৯০৭ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী।
[সম্পাদনা] মৃত্যু
- ১৯৪৮ - যতীন্দ্রমোহন বাগচী, ভারতীয় বাঙালি কবি। (জন্ম ১৮৭৮)
- ১৯৭৬ - ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী।
- ১৯৮৩ - পদ্মা দেবী, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী। (জন্ম ১৯১৭)
[সম্পাদনা] ছুটি ও অন্যান্য
[সম্পাদনা] বহি:সংযোগ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||