উইনোনা রাইডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইনোনা রাইডার

উইনোনা রাইডার
জন্ম নাম উইনোনা লরা হরোউইট্‌জ
জন্ম অক্টোবর ২৯, ১৯৭১ (1971-10-29) (বয়স ৪০)
জন্মস্থান অলমস্টেড, মিনেসোটা, যুক্তরাষ্ট্র
পেশা অভিনেত্রী, প্রযোজক
কার্যকাল ১৯৮৬–বর্তমান
গৃহসঙ্গী জনি ডেপ (১৯৮৯-১৯৯৩)

উইনোনা লরা হরোউইট্‌জ (ইংরেজি: Winona Laura Horowitz — উচ্চারণ: উঈ-নো-না লরা হরোঊইট্‌জ্‌)[১] (জন্ম: ২৯ অক্টোবর, ১৯৭১), যিনি তাঁর পেশাগত নাম উইনোনা রাইডার নামে বেশি পরিচিত, একজন মার্কিন অভিনেত্রী, যিনি মূলত, নাট্য, রম্য, ও বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্রটি ছিলো টিম বার্টন পরিচালিত চলচ্চিত্র বিটলেজুস, এবং এই ছবিতে অভিনয় করে তিনি সমালোচক ও বাণিজ্যিকভাবে আলোচনায় উঠে আসেন। চলচ্চিত্র ও টেলিভিশনে বেশকিছু চরিত্রে অভিনয়ের পর রাইডার শুরু করেন কাল্ট চলচ্চিত্রে অভিনয়, এবং তিনি তাঁর প্রথম কাল্ট চলচ্চিত্র হেদারস (১৯৮৯)-এ একজন কিশোরীর ভূমিকায় অভিনয় করেন। দি এজ অফ ইনোসেন্স ছবিতে অভিনয় করে রাইডার সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন, এবং একই বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Winona Ryder Biography. প্রকাশক: NetGlimpse. http://www.netglimse.com/celebs/bio/winona_ryder.shtml। সংগৃহীত হয়েছে: 2007-12-05. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ