বিষয়বস্তুতে চলুন

৭৪ গ্যালাটিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৭৪ গ্যালাটিয়া
আবিষ্কার
আবিষ্কারকআর্নস্ট উইলহেম টেম্পল
আবিষ্কারের তারিখ২৯ অগস্ট, ১৮৬২
বিবরণ
উচ্চারণ/ɡæləˈtiːə/[১]
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণীপ্রধান বেষ্টনী
বিশেষণগ্যালাটিয়ান
কক্ষপথের বৈশিষ্ট্য[২]
যুগ ৩১ ডিসেম্বর, ২০০৬ (জুলিয়ান দিন ২৪৫৪১০০.৫)
অপসূর৫১৫.৩৭৬ জিএম (৩.৪৪৫ জ্যো.এ.)
অনুসূর৩১৫.৯৩৭ জিএম (২.১১২ জ্যো.এ.)
অর্ধ-মুখ্য অক্ষ৪১৫.৬৫৭ জিএম (২.৭৭৮ জ্যো.এ.)
উৎকেন্দ্রিকতা০.২৪০
কক্ষীয় পর্যায়কাল১৬৯১.৬৫৮ দিন (৪.৬৩ বছর)
গড় ব্যত্যয়৩৬.৮৩৮°
নতি৪.০৭৫°
উদ্বিন্দুর দ্রাঘিমা১৯৭.৩১৩°
অনুসূরের উপপত্তি১৭৪.৫১৯°
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ১২০.৬৭ ± ৭.১৫ কিলোমিটার[৩]
ভর(৬.১৩ ± ৫.৩৬) × ১০১৮ কিলোগ্রাম[৩]
গড় ঘনত্ব৬.৬৬ ± ৫.৯৪ গ্রাম/সেমি৩[৩]
ঘূর্ণনকাল১৭.২৭০ ঘণ্টা[৪]
জ্যামিতিক অ্যালবেডো০.০৪৩ [৫]
বর্ণালীর ধরনসি[৬]
পরম মান (H)৮.৬৬

গ্যালাটিয়া (ইংরেজি: Galatea; গৌণ গ্রহ আখ্যা: ৭৪ গ্যালাটিয়া) হল একটি বৃহৎ সি-শ্রেণিভুক্ত প্রধান বেষ্টনী গ্রহাণু। এটির কার্বন-সমৃদ্ধ পৃষ্ঠভাগটি ঘন কালো রঙের এবং এর অ্যালবেডো মাত্র ০.০৩৪।[৭] ১৮৬২ সালের ২৯ অগস্ট ফ্রান্সের মার্সেলিসে বিশিষ্ট ধূমকেতু-আবিষ্কারক আর্নস্ট উইলহেম টেম্পল গ্যালাটিয়া আবিষ্কার করেন। এটিই ছিল তাঁর আবিষ্কৃত তৃতীয় গ্রহাণু। গ্রিক পুরাণের দুই গ্যালাটিয়ার একজনের নামানুসারে এটির নামকরণ করা হয়। ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর গ্যালাটিয়া কর্তৃক একটি নাক্ষত্রিক অদৃশ্যকরণ পর্যবেক্ষিত হয়। নেপচুনের একটি প্রাকৃতিক উপগ্রহের নামও গ্যালাটিয়া।

২০০৮ সালে নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের অর্গান মেসা মানমন্দির থেকে কৃত একটি আলোকমিতি-সংক্রান্ত পর্যবেক্ষণ থেকে ১৭.২৭০ ± ০.০০২ ঘণ্টার একটি পর্যায়কালে গ্রহাণুটির এক আলোক বক্রতা এবং ০.০৮ ± ০.০১ মাত্রায় একটি উজ্জ্বলতার পার্থক্য দেখা যায়। বক্রতায় চারটি মিনিমা ও চারটি ম্যাক্সিমা দেখা যায়।[৪] গ্রহাণুটির বর্ণালি থেকে জলীয় বিকারজনিত পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায় না।[৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Noah Webster (1884) A Practical Dictionary of the English Language
  2. ↑ Yeomans, Donald K., "74 Galatea", JPL Small-Body Database Browser, NASA Jet Propulsion Laboratory, সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৩
  3. 1 2 3 Carry, B. (ডিসেম্বর ২০১২), "Density of asteroids", Planetary and Space Science, ৭৩ (1): ৯৮–১১৮, আরজাইভ:1203.4336, বিবকোড:2012P&SS...73...98C, ডিওআই:10.1016/j.pss.2012.03.009
  4. 1 2 Pilcher, Frederick (সেপ্টেম্বর ২০০৮), "Period Determinations for 26 Proserpina, 34 Circe 74 Galatea, 143 Adria, 272 Antonia, 419 Aurelia, and 557 Violetta", The Minor Planet Bulletin, ৩৫ (3): ১৩৫–১৩৮, বিবকোড:2008MPBu...35..135P
  5. ↑ Asteroid Data Sets ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-১২-১৭ তারিখে
  6. ↑ JPL Small-Body Database Browser
  7. 1 2 Fornasier, S.; এবং অন্যান্য (ফেব্রুয়ারি ১৯৯৯), "Spectroscopic comparison of aqueous altered asteroids with CM2 carbonaceous chondrite meteorites", Astronomy and Astrophysics Supplement, ১৩৫: ৬৫−৭৩, বিবকোড:1999A&AS..135...65F, ডিওআই:10.1051/aas:1999161

বহিঃসংযোগ

[সম্পাদনা]