বিষয়বস্তুতে চলুন

মার্সেলো ব্রোজোভিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্সেলো ব্রোজোভিচ
২০২১ সালে ক্রোয়েশিয়ার হয়ে ব্রোজোভিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-11-16) ১৬ নভেম্বর ১৯৯২ (বয়স ৩৩)
জন্ম স্থান জাগরেব, ক্রোয়েশিয়া
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল নাসর
জার্সি নম্বর ৭৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫৩, ২৪ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশীয়: Marcelo Brozović; জন্ম: ১৬ নভেম্বর ১৯৯২) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি ক্লাব আল নাসর এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯ সালে, ব্রোজোভিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্রোয়েশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯৫ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মার্সেলো ব্রোজোভিচ ১৯৯২ সালের ১৬ই নভেম্বর তারিখে ক্রোয়েশিয়ার জাগরেবে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ব্রোজোভিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৮, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২০ এবং ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালের ২৫শে আগস্ট তারিখে তিনি ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৩ ম্যাচে অংশগ্রহণ করে ১০টি গোল করেছেন।

২০১৪ সালের ৬ই জুন তারিখে, ২১ বছর, ৬ মাস ও ২১ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী ব্রোজোভিচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ক্রোয়েশিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের বছরে ব্রোজোভিচ সর্বমোট ৭ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ মাস ও ৭ দিন পর, ক্রোয়েশিয়ার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১৪ সালের ১৩ই অক্টোবর তারিখে, আজারবাইজানের বিরুদ্ধে ম্যাচের ৪৭তম মিনিটে লুকা মদরিচের অ্যাসিস্ট হতে ক্রোয়েশিয়ার হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৪ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ক্রোয়েশিয়া২০১৪
২০১৫
২০১৬১১
২০১৭
২০১৮১২
২০১৯
২০২০
২০২১১৫
২০২২১৩
২০২৩১০
২০২৪
সর্বমোট৯৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Croatia vs. Australia - 7 June 2014 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  2. "Croatia - Australia 1:0 (Friendlies 2014, June)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  3. "Australia - Croatia, Jun 7, 2014 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  4. Strack-Zimmermann, Benjamin। "Croatia vs. Australia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  5. "Croatia vs. Azerbaijan - 13 October 2014 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  6. "Croatia - Azerbaijan, Oct 13, 2014 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪
  7. "Croatia - Azerbaijan 6:0 (EURO Qualifiers 2014/2015, Group H)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]