ইভিৎসা ইভুশিচ
|
২০২২ সালে ক্রোয়েশিয়ার হয়ে ইভুশিচ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৯৫ | ||
| জন্ম স্থান | রিয়েকা, ক্রোয়েশিয়া | ||
| উচ্চতা | ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পাফোস | ||
| জার্সি নম্বর | ১ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:১২, ২২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইভিৎসা ইভুশিচ (ক্রোয়েশীয়: Ivica Ivušić; জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৫) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সাইপ্রাসীয় ক্লাব পাফোস এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১০ সালে, ইভুশিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্রোয়েশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইভিৎসা ইভুশিচ ১৯৯৫ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে ক্রোয়েশিয়ার রিয়েকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ইভুশিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯ এবং ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের ১৫ই জুন তারিখে তিনি ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২১ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ২৬ বছর, ৭ মাস ও ৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইভুশিচ স্লোভাকিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ক্রোয়েশিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের বছরে ইভুশিচ সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২২ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ক্রোয়েশিয়া | ২০২১ | ২ | ০ |
| ২০২২ | ৩ | ০ | |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ৬ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Croatia vs. Bulgaria - 29 March 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ "Slovakia - Croatia 0:1 (WC Qualifiers Europe 2021/2022, Group H)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ "Slovakia - Croatia, Sep 4, 2021 - World Cup qualification Europe - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Slovakia vs. Croatia"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ক্রোয়েশীয় ফুটবল ফেডারেশনে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- কিকারে ইভিৎসা ইভুশিচ (জার্মান)
- এফবিরেফে ইভিৎসা ইভুশিচ (ইংরেজি)
- ১৯৯৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ক্রোয়েশীয় ফুটবলার
- পাফোস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ক্রোয়েশিয়ার আন্তর্জাতিক যুব ফুটবলার
- ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ক্রোয়েশিয়ার পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- ইন্টার মিলানের খেলোয়াড়
- ফুটবল ক্লাব ইস্ত্রা ১৯৬১-এর খেলোয়াড়
- অলিম্পিয়াকোস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ক্রোয়েশীয় প্রথম ফুটবল লিগের খেলোয়াড়
- সাইপ্রাসীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ক্রোয়েশীয় প্রবাসী ফুটবলার
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার