বিষয়বস্তুতে চলুন

আন্দ্রেই ক্রামারিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রেই ক্রামারিচ
২০১৮ সালে ক্রোয়েশিয়ার হয়ে ক্রামারিচ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-06-19) ১৯ জুন ১৯৯১ (বয়স ৩৫)
জন্ম স্থান জাগরেব, ক্রোয়েশিয়া
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টিএসজি হফেনহাইম
জার্সি নম্বর ২৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৭, ৩০ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আন্দ্রেই ক্রামারিচ (ক্রোয়েশীয়: Andrej Kramarić; জন্ম: ১৯ জুন ১৯৯১) হলেন একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব টিএসজি হফেনহাইম এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৫ সালে, ক্রামারিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় আট বছর যাবত ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ক্রোয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্রোয়েশিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯১ ম্যাচে ২৮টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আন্দ্রেই ক্রামারিচ ১৯৯১ সালের ১৯শে জুন তারিখে ক্রোয়েশিয়ার জাগরেবে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ক্রামারিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৪, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৬, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৭, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৮, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯, ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২০ এবং ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৫ সালের ৩১শে মার্চ তারিখে তিনি ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৪ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ক্রোয়েশিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ৫৩ ম্যাচে অংশগ্রহণ করে ২২টি গোল করেছেন।

২০১৪ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ২ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ক্রামারিচ সাইপ্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ২২ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ক্রোয়েশিয়া ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ক্রোয়েশিয়ার হয়ে অভিষেকের বছরে ক্রামারিচ সর্বমোট ৪ ম্যাচে ২টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৫ দিন পর, ক্রোয়েশিয়ার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১৪ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে, মাল্টার বিরুদ্ধে ম্যাচের ৮১তম মিনিটে নিকিৎসা ইয়েলাভিচের অ্যাসিস্ট হতে ক্রোয়েশিয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ক্রোয়েশিয়া২০১৪
২০১৫
২০১৬১০
২০১৭
২০১৮১৫
২০১৯
২০২০
২০২১১৫
২০২২১৬
২০২৩
২০২৪
সর্বমোট৯১২৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Croatia vs. Cyprus - 4 September 2014 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  2. "Croatia - Cyprus 2:0 (Friendlies 2014, September)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  3. "Croatia - Cyprus, Sep 4, 2014 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  4. Strack-Zimmermann, Benjamin। "Croatia vs. Cyprus"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  5. "Croatia vs. Malta - 9 September 2014 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  6. "Croatia - Malta, Sep 9, 2014 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  7. "Croatia - Malta 2:0 (EURO Qualifiers 2014/2015, Group H)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]