ভেনিস
| ভেনিস Venezia (ইতালীয়)(ভেনেৎসিয়া) Venesia (ভেনেসীয়) (ভেনেজিয়া) | |
|---|---|
| কোমুনে | |
| কোমুনে দি ভেনেৎসিয়া | |
আকাশ থেকে তোলা ভেনিসের দৃশ্য | |
| নীতিবাক্য: Pax tibi Marce, evangelista meus "তোমার উপর শান্তি বর্ষিত হোক, মার্ক, আমার সুসমাচার-প্রচারক" | |
| দেশ | |
| আয়তন | |
| • মোট | ৪১৪.৫৭ বর্গকিমি (১৬০.০৭ বর্গমাইল) |
| উচ্চতা | ১ মিটার (৩ ফুট) |
| জনসংখ্যা (২০২৫)[১] | |
| • মোট | ২,৪৯,৪৬৬ |
| • জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
| বিশেষণ | ভেনেৎসিয়ানো (ইতালীয়) ভেনিসীয় |
| সময় অঞ্চল | কেইস (ইউটিসি+১) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | কেইগ্রীস (ইউটিসি+২) |
| ডাক সংকেত | ৩০১০০ |
| আঞ্চলিক সংকেত | ০৪১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
| ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
|---|---|
শরৎকালে ভেনিস, পটভূমিতে রিয়ালতো সেতু | |
| মানদণ্ড | সাংস্কৃতিক: I, II, III, IV, V, VI |
| তথ্যসূত্র | ৩৯৪ |
| শিলালিপি | ১৯৮৭ (১১তম অধিবেশন ) |
ভেনিস (Venice) বা মূল ইতালীয় ভাষায় ভেনেৎসিয়া (Venezia) ইতালির উত্তর-পূর্ব ভাগে অবস্থিত ভেনেতো প্রশাসনিক অঞ্চলের রাজধানী শহর। ১১৮টি দ্বীপের একটি গুচ্ছের উপর নির্মিত এই শহরটিতে বহুসংখ্যক উন্মুক্ত জলাশয় ও খাল রয়েছে। ৪৩৮টি সেতু শহরের কিছু কিছু অংশের ভেতরে সংযোগ স্থাপন করেছে, যাদের মধ্যে রিয়ালতো সেতুটি বিখ্যাত।[২]
ভেনিস শহরের দ্বীপগুলি অগভীর ভেনিসীয় উপহ্রদে অবস্থিত। এই উপহ্রদটি মূলত অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে উত্তর ইতালির পো নদী ও পিয়াভে নদীর মোহনাগুলির মধ্যবর্তী অবস্থানে অবস্থিত একটি বেষ্টিত উপসাগর (আরও স্পষ্টভাবে বললে ব্রেন্তা নদী ও সিলে নদীর মাঝখানে)।
২০২৫ সালের হিসাব অনুযায়ী বৃহত্তর ভেনিস বা ভেনিস কোমুনে-তে প্রায় আড়াই লক্ষ অধিবাসীর বাস ছিল। এদের মধ্যে প্রায় অর্ধ লক্ষ ব্যক্তি ভেনিসের মূল ঐতিহাসিক দ্বীপ-শহরে (সেন্ত্রো স্তোরিকো) বাস করে ও অবশিষ্ট লোকেরা মূল ভূখণ্ডে (তেররাফের্মা) বাস করে। পাদুয়া ও ত্রেভিসো শহরগুলির সাথে একত্রে ভেনিস শহরটি পাদুয়া-ত্রেভিসো-ভেনিস মহানগর এলাকা গঠন করেছে। এটি মূলত একটি পরিসংখ্যানিক মহানগর এলাকা, যার মোট জনসংখ্যা ২৬ লক্ষ।[৩]
ভেনিস বা ভেনেৎসিয়া নামটি প্রাচীন ভেনেতি জনগণের নাম থেকে এসেছে, যারা খ্রিস্টপূর্ব দশম শতাব্দী নাগাদ এই অঞ্চলে বসবাস করতে শুরু করে।[৪] [৫] এরপর শহরটি প্রায় এক হাজার বছর ধরে, ৮১০ থেকে ১৭৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রাচীন ভেনিস প্রজাতন্ত্রের রাজধানী ছিল। মধ্যযুগ ও রেনেসাঁস নবজাগরণের সময় এটি ইউরোপের একটি অন্যতম প্রধান আর্থিক ও সামুদ্রিক শক্তি ছিল। খ্রিস্টানদের ধর্মযুদ্ধ ক্রুসেড ও লেপান্তোর যুদ্ধের জন্য শহরটি একটি যুদ্ধপূর্ব সমাবেশস্থল হিসেবে কাজ করে। এর পাশাপাশি ১৩শ শতাব্দী থেকে ১৭শ শতাব্দীর শেষ পর্যন্ত ভেনিস একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের কেন্দ্র ছিল—বিশেষ করে এখানে রেশম, শস্য, মশলা এবং শিল্পকলার বাণিজ্য চলত। তৎকালীন এই নগর-রাষ্ট্রটিকে ইতিহাসের প্রথম প্রকৃত আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র বলে মনে করা হয়, যা নবম শতাব্দীতে আবির্ভূত হয় ও ১৪শ শতাব্দীতে এসে খ্যাতির শিখরে পৌঁছে।[৬] এ কারণে ভেনিস তার ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে একটি ধনী শহর হিসেবে বিদ্যমান ছিল।[৭]
বহু শতাব্দী ধরে অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ও ইতালীয় উপদ্বীপের অভ্যন্তরে বহুসংখ্যক অঞ্চল ভেনিসের অধিকারে ছিল। শহরটি ঐ সব অঞ্চলের স্থাপত্য ও সংস্কৃতির উপর যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, তা আজও দৃশ্যমান।[৮][৯] অনেক ইতিহাসবিদ ভেনিসের অস্ত্রাগারকে ইতিহাসের প্রথম কারখানা বলে মনে করেন; এটি ছিল ভেনিসের নৌ-শক্তির ভিত্তি।[১০] ১৭৯৭ সালে নাপোলেওঁ-র (নেপোলিয়ন) হাতে ভেনিসের সার্বভৌমত্বের অবসান ঘটে। পরবর্তীতে ১৮৬৬ সালে শহরটি ইতালি রাজ্যের অংশে পরিণত হয়।[১১]
ভেনিস শহরটি "লা দোমিনান্তে" ("প্রাধান্য বিস্তারকারী" বা "শাসক"), "লা সেরেনিসসিমা" ("প্রশান্ততম"), " অ্যাড্রিয়াটিকের রাণী", "জলের শহর", "মুখোশের শহর", "সেতুর শহর", "ভাসমান শহর" ও "খালের শহর" নামে পরিচিতি লাভ করেছে। ১৯৮৭ সালে ভেনিস উপহ্রদ ও উপহ্রদের মধ্যে অবস্থিত মূল শহরটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যে এলাকাটির মোট আয়তন ৭০,১৭৬.৪ হেক্টর (১,৭৩,৪১০ একর)।[১২] ভেনিস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকলা আন্দোলনের জন্য পরিচিত (বিশেষ করে ইতালীয় রেনেসাঁসের সময়)। শহরটি যন্ত্রসঙ্গীত এবং গীতিনাট্য (অপেরা) সঙ্গীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি বারোক সঙ্গীত রচয়িতা তোমাসো আলবিনোনি ও আন্তোনিও ভিভালদির জন্মস্থান।[১৩]
একবিংশ শতাব্দীতে এসে ভেনিস সমগ্র বিশ্বের বুকে একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজের স্থান করে নিয়েছে। এটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়।[১৪] [১৫] যুক্তরাজ্যের পত্রিকাদ্য টাইমস এটিকে ইউরোপের সবচেয়ে প্রেমময় শহরগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে,[১৬] মার্কিন দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের বর্ণনায় ভেনিস "নিঃসন্দেহে মানুষের দ্বারা নির্মিত সবচেয়ে সুন্দর শহর"।[১৭] তবে আজ শহরটি মাত্রাতিরিক্ত পর্যটন, দূষণ, জোয়ারের উচ্চতা বৃদ্ধি ও শহরের পুরাতন ভবনগুলির খুব কাছাকাছি বিশালাকার প্রমোদ জাহাজ চলাচলসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন।[১৮][১৯][২০] যেহেতু ভেনিস ও এর উপহ্রদ ক্রমাগত হুমকির মুখে পড়ছে, তাই ইউনেস্কোর তালিকায় ভেনিসের স্থান অধিকারের যোগ্যতা ক্রমাগত পরীক্ষা করা হচ্ছে।[২১]
যোগাযোগ
[সম্পাদনা]এই অনুচ্ছেদ অংশটির রচনাশৈলী সংশোধনের প্রয়োজন হতে পারে। |
ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙি নৌকা। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা। বাড়ির ঘাটেই বাঁধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিড বোট। মাকড়শার জালের মত পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু। সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসেবে খ্যাতি পেয়েছে রিয়ালটো ব্রিজ, যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত।[২২]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]এই অনুচ্ছেদ অংশটির রচনাশৈলী সংশোধনের প্রয়োজন হতে পারে। |
- কার্লো গোলদোনি (২৫শে ফেব্রুয়ারি ১৭০৭ – ৬ ই ফেব্রুয়ারি ১৭৯৩) ছিলেন ইতালীয় নাট্যকার ও ভেনিস প্রজাতন্ত্রের একজন সদস্য। ইতালির জনপ্রিয় নাটকগুলোর মধ্য তার লেখা অন্যতম।
- মার্কো পোলো (১৫ই সেপ্টেম্বর, ১২৫৪-৮ই জানুয়ারি, ১৩২৪) একজন ভেনিসীয় পর্যটক এবং বণিক। তিনি পশ্চিমাদের মধ্যে সর্বপ্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনদেশে এসে পৌঁছানো ব্যক্তিদের মধ্যে অন্যতম। তাঁর ভ্রমণ অভিজ্ঞতার উপরে রচিত বই “লিভ্র দে মেরভেই দ্যু মোঁদ” ("পৃথিবীর বিস্ময়সমূহের বর্ণনা") সমগ্র ইউরোপের কাছে এশিয়া ও চীনকে পরিচয় করিয়ে দেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Monthly Demographic Balance"। ISTAT।
- ↑ "The Bridges of Venice"। ArcGIS StoryMaps (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০২৩। ৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Patreve, l'attuale governance non-funziona" (পিডিএফ) (ইতালীয় ভাষায়)। Venice International University। ৬ মার্চ ২০১১। ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
- ↑ Harper, Douglas (১০ অক্টোবর ২০১৭)। "Venice | Etymology of the name Venice by etymonline"। Online Etymology Dictionary। ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।
- ↑ Charnock, Richard Stephen (১৮৫৯)। Local Etymology: A derivative dictionary of geographical names। Houlston and Wright। পৃ. ২৮৮। এলসিসিএন 08032183। ওসিএলসি 4696115।
- ↑ Coispeau, Olivier (১০ আগস্ট ২০১৬)। Finance Masters: A brief history of international financial centers in the last millennium (ইংরেজি ভাষায়)। World Scientific। আইএসবিএন ৯৭৮৯৮১৩১০৮৮৪৪।
- ↑ Klotz, Justin (১১ অক্টোবর ১৯৯৮)। "Venetian Music of the Renaissance"। Vanderbilt University। ১৪ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১০।
- ↑ Vladisavljevic, Anja (১৯ ফেব্রুয়ারি ২০২০)। "Giovanni Vale: Venice's Legacy Still Shapes the Balkans"। Balkan Insight (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ River, Charles (২০১৯)। The Republic of Venice: The History of the Venetian Empire and Its Influence Across the Mediterranean (ইংরেজি ভাষায়)। Independently Published।
- ↑ Coulling, Ian (৩ অক্টোবর ২০২০)। "The Arsenal of Venice"। Images of Venice (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৩।
- ↑ "History of Venice – Present, past and future of Venice"। www.introducingvenice.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "Venice and its Lagoon"। UNESCO World Heritage Centre। ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Chambers, David (১৯৯২)। Venice: A documentary history। Oxford। পৃ. ৭৮। আইএসবিএন ০-৮০২০-৮৪২৪-৯।
- ↑ "Top 10 most Beautiful Cities in the World 2017"। The Mesh News। ২৮ জুলাই ২০১৬। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭।
- ↑ "Top 10 most Beautiful Cities in the World 2018"। worldchacha.com। ২ সেপ্টেম্বর ২০১৮। ৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।
- ↑ Bleach, Stephen; Schofield, Brian (১৭ জুন ২০০৭)। "Europe's most romantic city breaks"। The Times। London। ৭ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১০।
- ↑ Barzini, Luigi (৩০ মে ১৯৮২)। "The Most Beautiful and Wonderful City In The World"। The New York Times।
- ↑ Worrall, Simon (১৬ অক্টোবর ২০১৬)। National Geographic (ইংরেজি ভাষায়) https://web.archive.org/web/20161018220249/http://news.nationalgeographic.com/2016/10/if-venice-dies-salvatore-settis-tourism-flood/। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Buckley, Jonathan (২ নভেম্বর ২০১৬)। "When will Venice sink? You asked Google – Here's the answer"। The Guardian। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Venice just banned mega cruise ships from sailing through the city"। The Independent। UK। ৮ নভেম্বর ২০১৭। ১১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Decision 44 COM 7B.50 Venice and its Lagoon (Italy) (C 394)"। UNESCO। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:0নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি





