বিষয়বস্তুতে চলুন

ফ্লোরেন্স

ফ্লোরেন্স
ফিরেনৎসে (Firenze)
কোমুনে
কোমুনে দি ফিরেনৎসে (Comune di Firenze)
ফ্লোরেন্সের পতাকা
পতাকা
ফ্লোরেন্সের প্রতীক
প্রতীক
ফ্লোরেন্স ইতালি-এ অবস্থিত
ফ্লোরেন্স
ফ্লোরেন্স
ইতালিতে ফ্লোরেন্স এর অবস্থান
স্থানাঙ্ক: ৪৩°৪৭′ উত্তর ১১°১৫′ পূর্ব / ৪৩.৭৮৩° উত্তর ১১.২৫০° পূর্ব / 43.783; 11.250
দেশ ইতালি
অঞ্চলতুস্কানি
প্রদেশফ্লোরেন্স (এফ১)
সরকার
  নগরপ্রধানমাত্তেও রেঞ্জি (পিডি)
আয়তন
  মোট১০২.৪১ বর্গকিমি (৩৯.৫৪ বর্গমাইল)
উচ্চতা৫০ মিটার (১৬০ ফুট)
জনসংখ্যা (৩১ মে, ২০১২)[]
  মোট৩,৬৭,৭৯৬
  জনঘনত্ব৩,৬০০/বর্গকিমি (৯,৩০০/বর্গমাইল)
বিশেষণফিওরেন্তিনি
সময় অঞ্চলকেইস (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)কেইগ্রীস (ইউটিসি+২)
ডাক সংকেত৫০১২১-৫০১৪৫
আঞ্চলিক সংকেত০৫৫
পৃষ্ঠপোষক সাধুজন দ্য ব্যাপ্টিস্ট
সাধু দিবস২৪ জুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ফ্লোরেন্স বা স্থানীয় ইতালীয় ভাষায় ফিরেনৎসে (ইতালীয়: Firenze; আ-ধ্ব-ব: [fiˈrɛntse]; শুনুন) মধ্য ইতালির তোসকানা অঞ্চল ও ফ্লোরেন্স প্রদেশের প্রধান শহর। ইতালির রাজধানী রোম শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৩০ কিলোমিটার দূরত্বে এই শহরের অবস্থান। ১৮৬৫ থেকে ১৮৭০ সাল পর্যন্ত সময়কালে শহরটি আধুনিক ইতালি রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত ছিল। আর্নো নদীর তীরে অবস্থিত ফ্লোরেন্স তোসকানা অঞ্চলে সবচেয়ে জনবহুল শহর। এর জনসংখ্যা প্রায় ৩ লক্ষ ৭০ হাজার।[] বৃহত্তর ফ্লোরেন্স মহানগরীতে প্রায় ১০ লক্ষ লোকের বাস।

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শহরের গুরুত্ব বিশ্লেষণ ও অনুধাবন করে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো ১৯৮২ সালে ফ্লোরেন্স শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। শহরের সুপ্রাচীন ভবনগুলিতে চিত্রিত শিল্পশৈলীর মাধ্যমে ফ্লোরেন্সের জনগণের ধর্মীয়, শিল্পকলা, শক্তিমত্তা, এমনকি অর্থ-প্রাচুর্য্যের নিদর্শন লক্ষ করা যায়। এ শহরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, দান্তে, মাকিয়াভেল্লি, গালিলেও-সহ সুপরিচিত মেদিচি পরিবারের শাসকদের নাম সবিশেষ উল্লেখযোগ্য।

ইতিহাস

[সম্পাদনা]

ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ফ্লোরেন্সের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। খ্রীষ্ট-পূর্ব প্রথম শতাব্দীতে রোমান সামরিক উপনিবেশ হিসেবে ফ্লোরেন্সকে দেখা যায়। মধ্যযুগে ইউরোপের ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল ফ্লোরেন্স, যা ঐ সময়ে অন্যতম সমৃদ্ধশালী শহরে পরিণত করেছিল।[] প্রায়শঃই এ শহরকে ইতালির পুণঃজাগরণের পীঠস্থান রূপে গণ্য করা হয়ে থাকে। এ শহরটি দীর্ঘদিন মেডিসি পরিবার কর্তৃক শাষিত হয়েছে। পাশাপাশি, অনেক ধর্মযাজক ও প্রজাতান্ত্রিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক ইতিহাস গড়ে উঠে।[] চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত জ্ঞানচর্চা, চিত্রকলাস্থাপত্যকলার জন্যও শহরটি বিখ্যাত। যারফলে এ শহরকে মধ্যযুগের এথেন্স নামে ডাকা হয়।[] বলা হয়ে থাকে যে, প্রায় এক হাজার বিখ্যাত ইউরোপীয় চিত্রকর দ্বিতীয় শতকে এখানে পদার্পণ করেন। তন্মধ্যে প্রায় ৩৫০ জন ফ্লোরেন্সে বসবাস কিংবা কাজ করেছেন। ফ্লোরেন্সের বর্তমান গৌরবোজ্জ্বল দিক বলতে প্রধানত সুদূর অতীতকেই নির্দেশ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 'City' population (i.e., that of the comune or municipality) from demographic balance: January–April 2009[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], ISTAT.
  2. Bilancio demografico anno 20010, dati ISTAT ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১১ তারিখে
  3. "Economy of Renaissance Florence, Richard A. Goldthwaite, Book – Barnes & Noble"। Search.barnesandnoble.com। ২৩ এপ্রিল ২০০৯। ৪ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১০
  4. Brucker, Gene A. (১৯৬৯)। Renaissance Florence। New York: Wiley। পৃ. ২৩আইএসবিএন ০৫২০০৪৬৯৫১
  5. Spencer Baynes, L.L.D., and W. Robertson Smith, L.L.D., Encyclopædia Britannica. Akron, Ohio: The Werner Company, 1907: p.675

পাদটীকা

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Regional capitals of Italy

টেমপ্লেট:European Capital of Culture টেমপ্লেট:Province of Florence

বিষয়শ্রেণী:ইতালির শহর