ভিয়েতনাম জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
| ডাকনাম | রং ভাং | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | ভিয়েতনাম ফুটবল ফেডারেশন | ||
| কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
| সাব–কনফেডারেশন | আসিয়ান ফুটবল ফেডারেশন | ||
| প্রধান কোচ | ফিলিপ ত্রুসিয়ে | ||
| সর্বাধিক ম্যাচ | দুওং হং সন (৬০) | ||
| শীর্ষ গোলদাতা | এনগুয়েন কং ফুওং (২৩) | ||
| মাঠ | বিভিন্ন | ||
| ফিফা কোড | VIE | ||
| ওয়েবসাইট | www | ||
| |||
| প্রথম আন্তর্জাতিক খেলা | |||
(হ্যানয়, ভিয়েতনাম; ২৩ মে ১৯৯৯) | |||
| এশিয়ান অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ | |||
| অংশগ্রহণ | ৪ (২০১৬-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | ফাইনাল (২০১৮) | ||
ভিয়েতনাম জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা ভিয়েতনাম অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভিয়েতনামের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম ভিয়েতনামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভিয়েতনাম ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৯৯ সালের ২৩শে মে তারিখে, ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত চীন অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে পরাজিত হয়েছিল।
রং ভাং নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ফরাসি সাবেক ফুটবল খেলোয়াড় ফিলিপ ত্রুসিয়ে।[২][৩]
ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। অন্যদিকে, এশিয়ান অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে; উক্ত প্রতিযোগিতায় দলটির সেরা সাফল্য হচ্ছে ২০১৮ এশিয়ান অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের ফাইনালে অংশগ্রহণ করা, যেখানে তারা উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। এনগুয়েন আনহ দুক, এনগুয়েন কুয়াং হাই, এনগুয়েন ভান তোয়ান, ফান তানহ বিনহ এবং ফাম ভান কুয়েনের মতো খেলোয়াড়গণ ভিয়েতনামের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]| গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
| অংশগ্রহণ করেনি | ||||||||
| উত্তীর্ণ হয়নি | ||||||||
| অনির্ধারিত | ||||||||
| মোট | ০/২৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ভিয়েতনাম জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি)