বিষয়বস্তুতে চলুন

ব্যক্তিমাফিক চিকিৎসাবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যক্তিমাফিক চিকিৎসাবিজ্ঞান (Personalized medicine), রোগীকেন্দ্রিক চিকিৎসাবিজ্ঞান (Patient-centered medicine), সম্যক চিকিৎসাবিজ্ঞান (Precision medicine) বা স্তরীকৃত চিকিৎসাবিজ্ঞান (Stratified medicine) বলতে চিকিৎসাসেবার একটি প্রতিমান (মডেল) বোঝায়, যেখানে একক রোগীর জন্য লাগসই বা উপযোগী করে তার দেহের প্রতিক্রিয়া ও ঝুঁকির কথা মাথায় রেখে সব ধরনের চিকিৎসা-বিষয়ক সিদ্ধান্ত, হস্তক্ষেপ, চর্চা ও ঔষধ প্রয়োগ করা হয়।[] অধুনা চিকিৎসাসেবাকে অধিকতর ব্যক্তিমাফিক (Personalized), প্রতিরোধমূলক (Preventative), পূর্বাভাসমূলক (Predictive) ও অংশগ্রহণমূলক (Participatory) করার নতুন ধারণাটিকে চার-"পি" চিকিৎসাবিজ্ঞান (পি-ফোর মেডিসিন P4 Medicine) হিসেবে আখ্যায়িত করা হয়।[][][]

রোগীর চিকিৎসাকে ব্যক্তিমাফিক বা লাগসই করার চর্চা প্রাচীন হিপ্পোক্রাতেসের (হিপোক্রেটিস) কাল থেকেই প্রচলিত।[] কিন্তু একবিংশ শতাব্দীর শুরুতে এসে এই ধারণাটির প্রচলন বৃদ্ধি পায়। এর কারণ বংশাণুসমগ্র বিজ্ঞান (জিনোমিক্স) ও তথ্যবিজ্ঞানের (ইনফরম্যাটিক্স) ধারণা প্রয়োগ করে রোগের আণবিক ভিত্তিকে বিশ্লেষণ করে নতুন নতুন রোগনির্ণয় কৌশলের আবির্ভাব, যেগুলির সাহায্যে রোগীদেরকে একাধিক সূক্ষ্মবিচারভিত্তিক ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করা সম্ভব।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Stratified, personalised or P4 medicine: a new direction for placing the patient at the centre of healthcare and health education (কারিগরি প্রতিবেদন)। Academy of Medical Sciences। মে ২০১৫। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬
  2. 1 2 "Many names for one concept or many concepts in one name?"। PHG Foundation। ৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫
  3. Egnew TR (১ মার্চ ২০০৯)। "Suffering, meaning, and healing: challenges of contemporary medicine"Annals of Family Medicine (2): ১৭০–৫। ডিওআই:10.1370/afm.943পিএমসি 2653974পিএমআইডি 19273873
  4. "The Case for Personalized Medicine" (পিডিএফ)। Personalized Medicine Coalition। ২০১৪। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬
  5. Smith R (১৫ অক্টোবর ২০১২)। "Stratified, personalised, or precision medicine"British Medical Journal। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]