নিউক্লিওটাইড
| বংশাণুবিজ্ঞান |
|---|
| ধারাবাহিকের একটি অংশ |

নিউক্লিওটাইড (ইংরেজি: Nucleotides) হলো নিউক্লিওসাইড এবং ফসফেট সমন্বয়ে গঠিত এক ধরনের জৈব যৌগ যা নিউক্লিক এসিড পলিমার ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (DNA) ও রাইবোনিউক্লিক এসিড (RNA)-এর মনোমার হিসেবে কাজ করে। খাদ্যের মাধ্যমে নিউক্লিওটাইড পাওয়া যায় এবং সাধারণ পুষ্টি উপাদান থেকে যকৃতে নিউক্লিওটাইড সংশ্লেষিত হয়।[২]
নিউক্লিওটাইড তিনটি সাবইউনিট অণুর সমন্বয়ে গঠিত: একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক (নিউক্লিওবেস নামেও পরিচিত), একটি ৫-কার্বন বিশিষ্ট সুগার (রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ) এবং একটি থেকে তিনটি ফসফেট সমন্বিত একটি ফসফেট গ্রুপ। ডিএনএ-এর চারটি নাইট্রোজেনঘটিত ক্ষারক হলো গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন এবং থাইমিন; আরএনএ-তে, থায়ামিনের জায়গায় ইউরাসিল ব্যবহৃত হয়।
নিউক্লিওটাইড কোষে শক্তির প্যাকেট নিয়ে যায় নিউক্লিওসাইড ট্রাইফসফেটের (এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি) আকারে যা বিপাকীয় প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করে থাকে।[৩]
গ্যালারী
[সম্পাদনা]- cAMP, একটি চাক্রিক নিউক্লিওটাইড সিগন্যালিং অণু যার ৫- এবং ৩- উভয় অবস্থানের সাথে একটি করে ফসফেট যুক্ত।
- pppGpp, একটি নিউক্লিওটাইড সিগন্যালিং অণু যার ৫'- এবং ৩'- উভয় অবস্থানের সাথে ফসফেট যুক্ত।
- NADP, একটি ডাইনোক্লিয়োটাইড এনজাইমেটিক কোফ্যাক্টর.
- FAD, একটি ডাইনিউক্লিয়োটাইড এনজাইমেটিক কোফ্যাক্টর যেখানে একটি রিবোজ শর্করা রিংয়ের পরিবর্তে রৈখিক আকৃতি গঠন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Coghill, Anne M.; Garson, Lorrin R., সম্পাদক (২০০৬)। The ACS style guide: effective communication of scientific information (3rd সংস্করণ)। Washington, D.C.: American Chemical Society। পৃ. ২৪৪। আইএসবিএন ৯৭৮-০-৮৪১২-৩৯৯৯-৯।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: সম্পাদকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Zaharevitz DW, Anderson LW, Malinowski NM, Hyman R, Strong JM, Cysyk RL (নভেম্বর ১৯৯২)। "Contribution of de-novo and salvage synthesis to the uracil nucleotide pool in mouse tissues and tumors in vivo"। European Journal of Biochemistry। ২১০ (1): ২৯৩–৬। ডিওআই:10.1111/j.1432-1033.1992.tb17420.x। পিএমআইডি 1446677।
- ↑ Alberts B, Johnson A, Lewis J, Raff M, Roberts K & Wlater P (2002). Molecular Biology of the Cell (4th ed.). Garland Science. আইএসবিএন ০-৮১৫৩-৩২১৮-১. pp. 120–121.