বিষয়বস্তুতে চলুন

বাপ্পি চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাপ্পী চৌধুরী থেকে পুনর্নির্দেশিত)
বাপ্পি চৌধুরী
২০১৮ সালে বাপ্পি
জন্ম
বাপ্পি কুমার সাহা

(1982-12-06) ৬ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪৩)[]
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাসাংবাদিকতা
মাতৃশিক্ষায়তনইউল্যাব
পেশাঅভিনেতা, সাংবাদিক
কর্মজীবন২০১২–বর্তমান

বাপ্পি চৌধুরী (জন্ম: ৬ ডিসেম্বর ১৯৮২) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল, অন্যরকম ভালবাসা, জটিল প্রেম, তবুও ভালোবাসি, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, সুলতানা বিবিয়ানা, এপার ওপার, সুইটহার্ট, অনেক দামে কেনা, আমি তোমার হতে চাই, ওয়ান ওয়ে ও নায়ক

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বাপ্পী চৌধুরী ১৯৮২ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ইউল্যাব থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। ২০১৮ সালে তিনি এনটিভিতে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যোগ দেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বাপ্পির জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রঙ (২০১২) এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরিচালক যুগল শাহীন-সুমনের এই ছবিতে তার সাথে মাহিয়া মাহির অভিষেক ঘটে।[] তার পরবর্তী চলচ্চিত্রও জাজের ব্যানারেঅন্যরকম ভালোবাসা (২০১৩)। প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হলেও পরবর্তীকালে অন্য প্রযোজনা সংস্থার সাথেও ছবি করেছেন বাপ্পী। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রায় ৯টি ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার খবরে বেশ আলোচনায় এসেছিলেন বাপ্পী।

২০১৪ সালে তিনি রাজ্জাক-কবরী জুটির ১৯৬৯ সালের ময়নামতি ছবির আধুনিক পুনর্নিমাণ অনেক সাধের ময়না ছবিতে অভিনয় করেন।[] জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন মাহিয়া মাহিআনিসুর রহমান মিলন[]

২০১৮ সালে তার অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পায়; তন্মধ্যে রয়েছে নায়কআসমানী। ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত নায়ক ছবিতে তার বিপরীতে অভিষেক ঘটে অভিনেত্রী অধরা খানের[] ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত দাগ হৃদয়ে ছবিতে তাকে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যায়, যিনি বিশ্বের বিভিন্ন শহরে চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করেন। এতে তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা সাহা মীমআঁচল[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা পরিচালক টীকা
২০১২ ভালোবাসার রঙ বাপ্পি শাহীন-সুমন অভিনীত প্রথম চলচ্চিত্র
২০১৩ অন্যরকম ভালবাসা শুভ শাহীন-সুমন
জটিল প্রেমজীবন চৌধুরীশাহীন-সুমন
রোমিওরোমিওরাজু চৌধুরী
প্রেম প্রেম পাগলামিরোমিওসাফি উদ্দিন সাফি
তবুও ভালবাসিসংগ্রামমনতাজুর রহমান আকবর
কি প্রেম দেখাইলাসামিশাহ মোহাম্মদ সংগ্ৰাম
ইঞ্চি ইঞ্চি প্রেম শুভ রাজু চৌধুরী
২০১৪কি দারুন দেখতেআপনওয়াজেদ আলী সুমন
হানিমুনসাফি উদ্দিন সাফি
অনেক সাধের ময়নামতিজাকির হোসেন রাজু
লাভ স্টেশননিবিড়শাহাদাৎ হোসেন লিটন
দবির সাহেবের সংসারকুদ্দুসজাকির হোসেন রাজু
আই ডোন্ট কেয়ারমোহাম্মদ হোসেন জেমী
২০১৫ গুন্ডা-দ্য টেররিস্ট জীবন ইস্পাহানী আরিফ জাহান
লাভার নাম্বার ওয়ান বাদশা ফারুক হোসেন
আজব প্রেম রাফি ওয়াজেদ আলী সুমন
এপার ওপার শিমুল দেলোয়ার জাহান ঝন্টু
২০১৬ সুইটহার্ট জিসান ওয়াজেদ আলী সুমন
অনেক দামে কেনা জাকির হোসেন রাজু
বাজে ছেলে - দ্য লোফার রেশাদ চৌধুরী মনিরুল ইসলাম সোহেল
আবদুর রহিম বাবু
ওয়ান ওয়ে ইফতেখার চৌধুরী
আমি তোমার হতে চাই আবির অনন্য মামুন
২০১৭ কত স্বপ্ন কত আশা জীবন ওয়াকিল আহমেদ
দুলাভাই জিন্দাবাদ সাগর মনতাজুর রহমান আকবর
মিসড কল সাফি উদ্দিন সাফি
সুলতানা বিবিয়ানা সুলতান হিমেল আশরাফ
আপন মানুষ শাহ আলম মণ্ডল
২০১৮ পলকে পলকে তোমাকে চাই এস এম শাহনেওয়াজ শানু
নায়ক অভি ইস্পাহানী-আরিফ জাহান
আসমানী আজাদ/আসমান এম সাখাওয়াৎ হোসেন
২০১৯ দাগ হৃদয়ে সোহাগ তারেক শিকদার
পাগলামী প্রেম কমল সরকার
ডনগিরি শাহ আলম মন্ডল []
২০২১ প্রিয় কমলা প্রিয় শাহরিয়ার নাজিম জয়
২০২৩ শত্রু দুর্জয় সুমন ধর []
২০২২ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ আবির দেবাশীষ বিশ্বাস
জয় বাংলা কাজী হায়াৎ
২০২৩ শত্রু সুমন ধর
২০২৪ ডেঞ্জার জোন বেলাল সানি [১০]
আসন্ন ঢাকা ২০৪০ সিগি দীপংকর দীপন
৫৭০double-dagger ঘোষিত হবে আশরাফ শিশির
টিডিএ প্রেমের বাঁধনdouble-dagger ঘোষিত হবে গাজী জাহাঙ্গীর
সিক্রেট এজেন্টdouble-dagger ঘোষিত হবে সাফি উদ্দিন সাফি
এ জার্নি উইথ ইউdouble-dagger ঘোষিত হবে সৈকত নাসির
কোভিড-১৯ ইন বাংলাদেশdouble-dagger ঘোষিত হবে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
গিভ এন্ড টেকdouble-dagger ঘোষিত হবে অপূর্ব-রানা
যন্ত্রণাdouble-dagger ঘোষিত হবে অপূর্ব-রানা
কুস্তিগিরdouble-dagger ঘোষিত হবে শাহীন-সুমন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Happy birthday, Bappy Chowdhury"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ২০১৭।
  2. "নতুন পরিচয়ে হাজির হচ্ছেন বাপ্পি"দৈনিক আজাদী। ৯ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  3. "অভিষেক থেকে দুরন্তগতিতে বাপ্পি চৌধুরী"দৈনিক আমাদের সময়। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  4. "আজ থেকে 'অনেক সাধের ময়না'"। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  5. "Mahi's "Onek Sadher Moyna" releases today"। ২০ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  6. মুরাদ, এ এইচ (১০ অক্টোবর ২০১৮)। "কোনও নায়িকার সঙ্গে আমার সমস্যা নেই: বাপ্পি চৌধুরী"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  7. ইসলাম, মো. জহিরুল (৭ ফেব্রুয়ারি ২০১৯)। "বছর শেষে সিনেমা প্রযোজনায় নামবো: বাপ্পি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  8. "মিলন বাপ্পির সঙ্গে এমিয়ার যাত্রা শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯
  9. "ঈদে মুক্তি পেল ৮ সিনেমা"দৈনিক মানবজমিন
  10. "যত হল পেল ফারুকীর '৮৪০' ও বাপ্পির 'ডেঞ্জার জোন'"Independent Television। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]