ফ্রেড রিজওয়ে
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| জন্ম | ১০ আগস্ট ১৯২৩ স্টকপোর্ট, চেশায়ার, ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ২ অক্টোবর ২০১৫ (বয়স ৯২) | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৩৬৫) | ২ নভেম্বর ১৯৫১ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ৬ ফেব্রুয়ারি ১৯৫২ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৪৬–১৯৬১ | কেন্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৫১–১৯৫২ | এমসিসি | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ এপ্রিল ২০১৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
ফ্রেডরিক রিজওয়ে (ইংরেজি: Fred Ridgway; জন্ম: ১০ আগস্ট, ১৯২৩ - মৃত্যু: ২ অক্টোবর, ২০১৫) চেশায়ারের স্টকপোর্ট এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ ক্রিকেটার ছিলেন।[১] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার ছিলেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি। ঘরোয়া কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেন ফ্রেড রিজওয়ে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেন্টের উদ্বোধনী বোলিং আক্রমণ বেশ দূর্বলমানের ছিল। জ্যাক মার্টিন মাঝে-মধ্যে সফলতা পেলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না। ১৯৪৬ সালে নিয়মিত খেলতে পারেননি রিজওয়ে। কিন্তু পরের মৌসুমে বৃষ্টি আক্রান্ত পীচে ইয়র্কশায়ারের বিপক্ষে ১২/৮৬ পরিসংখ্যান গড়েন।
১৯৪৮ সালে আঘাতের কারণে নিজেকে মেলে ধরতে না পারলেও ১৯৪৯ সালে রিজওয়ে তার সেরা বছর পার করেন। ২২.৮৮ গড়ে ১০৫ উইকেট পান। এরফলে তিনি বেডসার, গ্ল্যাডউইন ও লেস জ্যাকসনের পর চতুর্থ সেরা পেস বোলারের মর্যাদা পান। ১৯৫০ সালে তার আঘাত আরও দীর্ঘস্থায়ী ছিল। মৌসুমের শেষদিকে নটিংহ্যামশায়ারের বিপক্ষে নিজস্ব সেরা ৮/৩৯ লাভ করেন।[২] পরের বছর ৯০-এর অধিক উইকেট পান। এছাড়াও, সাসেক্সের বিপক্ষে[৩] ৯ম উইকেট জুটিতে ব্রায়ান এডরিচের সাথে রেকর্ডসংখ্যক ১৬১ রান তোলেন।[৪]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]অ্যালেক বেডসারসহ আরও কয়েকজন খেলোয়াড়ের ভারত সফরের অস্বীকারের কারণে রিজওয়ে স্বাভাবিকভাবেই অভিষেক ঘটে। ১৯৫১-৫২ মৌসুমে ভারত সফরে ইংল্যান্ডের পক্ষে পাঁচ টেস্টে অংশ নিয়েছিলেন। ব্রায়ান স্ট্যাদামের সাথে পেস বোলিং উদ্বোধনে নেমেছিলেন তিনি।[১] ঐ সফরে সর্বমোট সাতজন খেলোয়াড়ের টেস্ট অভিষেক ঘটেছিল। পাঁচ টেস্টের ঐ সফরে ৫৪.১৪ গড়ে তিনি মাত্র ৫ উইকেট পান।[৫]
ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায়ও দক্ষ ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে কেন্ট লিগে রামসগেট এফ.সি’র পক্ষে অর্ধ-পেশাদারী পর্যায়ে অংশ নেন।[৬]
অবসর
[সম্পাদনা]১৯৫৯ ও ১৯৬০ সালে আঘাতের কারণে তার ক্রিকেট জীবন আরও সঙ্কুচিত হয়ে পড়ে। ফলশ্রুতিতে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে তাকে অবসর নিতে বাধ্য হতে হয়। অবসর পরবর্তীকালে মেইডস্টোনের বার্মিং এলাকায় বসবাস করেন। অতঃপর ৯২ বছর বয়সে ২ অক্টোবর, ২০১৫ তারিখে তার দেহাবসান ঘটে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃ. ১৪০। আইএসবিএন ১-৮৬৯৮৩৩-২১-X। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১১।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ "Kent v Nottinghamshire 1950"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ Cricketarchive.com
- ↑ Cricketarchive.com
- ↑ Wisden 1953, pp. 776-77.
- ↑ "Ramsgate FC Website"। ৩১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৫।
- ↑ "Kent and England bowler Ridgway dies"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৫।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে ফ্রেড রিজওয়ে (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ফ্রেড রিজওয়ে (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)