পাংকু জামাই
| পাংকু জামাই | |
|---|---|
পাংকু জামাই চলচ্চিত্রের পোস্টার | |
| পরিচালক | আবদুল মান্নান |
| প্রযোজক | মোজাম্মেল হক সরকার |
| চিত্রনাট্যকার | আবদুল মান্নান |
| কাহিনিকার | আবদুল মান্নান |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | |
| চিত্রগ্রাহক | আসাদুজ্জামান মজনু |
| সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
| প্রযোজনা কোম্পানি | ভাওয়াল পিকচার্স |
| পরিবেশক | ভাওয়াল পিকচার্স |
| মুক্তি |
|
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
পাংকু জামাই হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত প্রণয়-নাট্য ধাঁচের একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন আবদুল মান্নান এবং ভাওয়াল পিকচার্সের ব্যানারে প্রযোজনা করেছেন মোজাম্মেল হক সরকার। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান,[২] অপু বিশ্বাস ও মিশা সওদাগর।[৩][৪] পাশাপাশি পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু, দুলারী চক্রবর্তী, রেবেকা রউফ সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।[৫][৬][৭][৮][৯] এটি শাকিব খান ও অপু বিশ্বাসের জুটি হিসাবে সর্বশেষ চলচ্চিত্র।[১০]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]চলচ্চিত্রটিতে দেখা যাবে, শাকিব খান নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু তিনি ধনী পরিবারের মেয়ে অপু বিশ্বাসকে বিয়ে করতে চান। এদিকে মিশা সওদারও অপুর পাণি প্রার্থী। এই নিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা।
অভিনয়
[সম্পাদনা]- শাকিব খান - "আকাশ" চৌধুরী / "পাংকু" জামাই
- অপু বিশ্বাস - নুসরাত জাহান "নুপুর"
- মিশা সওদাগর - হরমুজ আলী
- পুষ্পিতা পপি - পুষ্পিতা
- এটিএম শামসুজ্জামান
- দুলারী চক্রবর্তী
- রেবেকা রউফ - নুপুরের মা
- সাদেক বাচ্চু - ডিলার বাচ্চু, পুষ্পিতার বাবা
- শিবা শানু - সিরাজ, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
- যাদু আজাদ
- খালেদা আক্তার কল্পনা - স্বভূমিকা; আকাশ চৌধুরীর মা
- কাবিলা - আবদুল আলী মোকামী, একজন পুলিশ কর্মকর্তা; নুপুরের মামা
- কালা আজিজ - আকতার আলী, একজন বিয়ের ঘটক (বিশেষ উপস্থিতি)
প্রযোজনা
[সম্পাদনা]২০১৬ সালের ২ ফেব্রুয়ারি এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাংকু জামাই চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।[১১][১২] এটি শাকিব খান-আব্দুল মান্নানের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল মান্নান। এ সম্পর্কে তিনি বলেন, “সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে আমি এই চলচ্চিত্রটি তৈরী করছি, অন্য কোনো ছবির ছায়া বা গল্প এখানে আমি অনুসরণ করিনি। যেহেতু গল্পটি আমার নিজের লেখা সেক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী দর্শকদের আমি ভালো একটি ছবি উপহার দিতে পারবো। আমি এক কথায় বলতে পারি সিনেমাটি দর্শকরা দেখার পর হল থেকে অন্য রকম এক আনন্দ নিয়ে বের হবেন।"[১৩]
সঙ্গীত
[সম্পাদনা]| পাংকু জামাই | ||||
|---|---|---|---|---|
ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপধ্যায় কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | ২০১৮ | |||
| স্টুডিও | ভাওয়াল পিকচার্স | |||
| ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত | |||
| ভাষা | বাংলা | |||
| সঙ্গীত প্রকাশনী | লাইভ টেক | |||
| প্রযোজক | ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপধ্যায় | |||
| পাংকু জামাই থেকে একক গান | ||||
| ||||
| ইমন সাহা কালক্রম | ||||
| ||||
| আলী আকরাম শুভ কালক্রম | ||||
| ||||
| দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কালক্রম | ||||
| ||||
পাংকু জামাই চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করছেন ইমন সাহা, আলী আকরাম শুভ ও দেবেন্দ্রনাথ চট্টোপধ্যায় এবং আবহসংগীত পরিচালনা করেছেন এ. আর. বাবলু। চলচ্চিত্রের গান গেয়েছেন, যথাক্রমে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন ও এস আই টুটুল। চলচ্চিত্রের "আলতা দুধে" শিরোনামের প্রথম গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। এটির গীত রচনা করেছেন সুদীপ কুমার দ্বীপ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ, যা ২০১৮ সালের ১০ জুন লাইভ টেকনোলজিস লিমিটেডের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।[১৪]
| গানের তালিকায়ন | |||||
|---|---|---|---|---|---|
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
| ১. | "আলতা দুধে" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | এন্ড্রু কিশোর, কনকচাঁপা | ৩:২৪ |
| ২. | "পাংকু জামাই" | সুদীপ কুমার দীপ | আলী আকরাম শুভ | ইমরান মাহমুদুল, তানজিনা রুপা | ৩:৪৭ |
| ৩. | "তুমি রহমান" | ৪:৪৭ | |||
| ৪. | "মন করে উরু উরু" | ||||
মুক্তি
[সম্পাদনা]পাংকু জামাই চলচ্চিত্রটি ২০১৮ সালের ১৬ জুন ঈদুল ফিতর উপলক্ষে ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১][১২][১৫] দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য (সাফটা) চুক্তির আওতায় বাংলাদেশে পাঠান চলচ্চিত্রের সঙ্গে ভারতে পাংকু জামাই মুক্তি দেওয়া হয়।[১৬][১৭]
অভ্যর্থনা
[সম্পাদনা]প্রথম আলোতে চিত্রপরিচালক ছটকু আহমেদ ছবির গল্পের সঙ্গে নামের অসামঞ্জস্য বলে উল্লেখ করেন। তিনি এই গল্পে পাংকু জামাইয়ের কিছুই নেই বলেও লিখেন। তবে তিনি শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেন, তিনি শাকিব খানকে "বাংলাদেশ চলচ্চিত্রের প্রাণপুরুষ" হিসাবে উল্লেখ করেন।[১৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড়"। বাংলা নিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "'পাংকু জামাই' শাকিব"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সমুদ্র সৈকতে শাকিব-অপু"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "'পাংকু জামাই' ছবিতে মিশা সওদাগর"। এনটিভি অনলাইন। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "ছবির দৃশ্যে মিশা- এ টি এম শামসুজ্জামান-অপু"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "পাংকু জামাইয়ের শুটিং, এফডিসিতে ফিরলেন অপু বিশ্বাস"। দৈনিক ইত্তেফাক। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "শাকিব ও অপুর বিরুদ্ধে মামলা?"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "অপু নন, তিনিই প্রথম নায়িকা, দাবি পপির"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "এবার শাকিবের নায়িকা পুষ্পিতা পপি"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ জাহিদ, আকবর (১৩ জুলাই ২০১৮)। "শাকিব খানকে কতোটা গ্রহণ করবেন দর্শকরা?"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "শাকিব ভাই অনেক ফ্রেন্ডলি : পুষ্পিতা পপি"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- 1 2 "বধূ বেশে অপু"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ মাকসুদুল হক, ইমু। "শাকিব এবার 'পাংকু জামাই'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "শাকিব-অপুর 'আলতা দুধে' (ভিডিও)"। RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩।
- ↑ "শাকিব -অপুর মালা বদল!"। এনটিভি অনলাইন। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ "ভারতে 'পাংকু জামাই' এর বিপরীতে বাংলাদেশে মুক্তি পেল 'পাঠান'"। unb.com.bd। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩।
- ↑ "'পাংকু জামাই'র বিনিময়ে 'পাঠান': অভিযোগের বিপরীতে 'নিয়ম' দেখালেন মামুন"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩।
- ↑ আহমেদ, ছটকু (২৯ জুন ২০১৮)। "গল্পের সঙ্গে সামঞ্জস্যহীন নামের ছবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে পাংকু জামাই
- সিনেম্যাটিকে পাংকু জামাই