নেমানিয়া গুদেলিয়
|
২০১৬ সালে আয়াক্সের হয়ে গুদেলিয় | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৬ নভেম্বর ১৯৯১ | ||
| জন্ম স্থান | বেলগ্রেড, সার্বিয়া | ||
| উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেভিয়া | ||
| জার্সি নম্বর | ৬ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
নেমানিয়া গুদেলিয় (সার্বীয়: Немања Гудељ, ইংরেজি: Nemanja Gudelj; জন্ম: ১৬ নভেম্বর ১৯৯১) হলেন একজন সার্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়া এবং সার্বিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১০ সালে, গুদেলিয় সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে সার্বিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে সার্বিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সার্বিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৬ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নেমানিয়া গুদেলিয় ১৯৯১ সালের ১৬ই নভেম্বর তারিখে সার্বিয়ার বেলগ্রেডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]গুদেলিয় সার্বিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সার্বিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সার্বিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| সার্বিয়া | ২০১৪ | ৯ | ১ |
| ২০১৫ | ২ | ০ | |
| ২০১৬ | ৫ | ০ | |
| ২০১৭ | ৬ | ০ | |
| ২০১৯ | ৩ | ০ | |
| ২০২০ | ৮ | ০ | |
| ২০২১ | ১১ | ০ | |
| ২০২২ | ৭ | ০ | |
| ২০২৩ | ৫ | ০ | |
| সর্বমোট | ৫৬ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Primer equipo – Sevilla FC" [প্রথম দল – সেভিয়া ফুটবল ক্লাব]। sevillafc.es (স্পেনীয় ভাষায়)। সেভিয়া। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
- ↑ "Official Sevilla FC staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ সেভিয়া ফুটবল ক্লাবের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৮ অক্টোবর ২০২৩। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- নেমানিয়া গুদেলিয় – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- নেমানিয়া গুদেলিয় – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- সকারবেসে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- বিডিফুটবলে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ইইউ-ফুটবলে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নেমানিয়া গুদেলিয় (ইংরেজি)
- ১৯৯১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সার্বীয় ফুটবলার
- সেভিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- সার্বিয়ার আন্তর্জাতিক যুব ফুটবলার
- সার্বিয়ার আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- প্রিমেইরা লিগার খেলোয়াড়
- উয়েফা ইউরোপা লিগ বিজয়ী খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- পুরুষ ফুটবল কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- এএফসি আয়াক্সের খেলোয়াড়
- থিয়েনচিন চিনমেন টাইগার ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্পোর্টিং সিপি-এর ফুটবলার
- এরেডিভিজির খেলোয়াড়
- চীনা সুপার লিগের খেলোয়াড়
- সার্বিয়ার অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- পর্তুগালে প্রবাসী পুরুষ ফুটবলার