বিষয়বস্তুতে চলুন

দিয়োগো জোতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়োগো জোতা
২০২৫ সালে লিভারপুলের হয়ে জোতা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়োগো জোসে তেইশেইরা দা সিলভা
জন্ম (1996-12-04) ৪ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৯)
জন্ম স্থান পোর্তু, পর্তুগাল
মৃত্যু ৩ জুলাই ২০২৫(2025-07-03) (বয়স ২৮)
মৃত্যুর স্থান কেরনাদিল্লা, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
যুব পর্যায়
২০০৫–২০১৩ গন্ডোমার
২০১৩–২০১৫ পাসোস দে ফেরেইরা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ পাসোস দে ফেরেইরা ৪১ (১৪)
২০১৬–২০১৮ আতলেতিকো মাদ্রিদ (০)
২০১৬–২০১৭পোর্তু (ধার) ২৭ (৮)
২০১৭–২০১৮উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ধার) ৪৪ (১৭)
২০১৮–২০২০ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ৬৭ (১৬)
২০২০–২০২৫ লিভারপুল ১২৩ (৪৭)
জাতীয় দল
২০১৪–২০১৫ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ (১)
২০১৫–২০১৮ পর্তুগাল অনূর্ধ্ব-২১ ২০ (৮)
২০১৯–২০২৫ পর্তুগাল ৪৯ (১৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৩৭, ২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৩৭, ২ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দিয়োগো জোসে তেইশেইরা দা সিলভা (পর্তুগিজ: Diogo Jota; ৪ ডিসেম্বর ১৯৯৬ – ৩ জুলাই ২০২৫; দিয়োগো জোতা নামে সুপরিচিত) ছিলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন।

২০১৪ সালে, জোতা পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৬ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দিয়োগো জোসে তেইশেইরা দা সিলভা ১৯৯৬ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে পর্তুগালের পোর্তুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

জোতা পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২১ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১২ই নভেম্বর তারিখে তিনি ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ওয়েলস অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩০ ম্যাচে অংশগ্রহণ করে ১৪টি গোল করেছেন।

২০১৯ সালের ১৪ই নভেম্বর তারিখে, ২২ বছর, ১১ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জোতা লিথুয়ানিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮৩তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি পর্তুগাল ৬–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে জোতা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৯ মাস ও ২২ দিন পর, পর্তুগালের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০২০ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৮তম মিনিটে রাফায়েল গেরেইরোর অ্যাসিস্ট হতে পর্তুগালের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

মৃত্যু

[সম্পাদনা]

৩ জুলাই ২০২৫ তারিখে, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা রিপোর্ট করে যে জোতা এবং তার ভাই আন্দ্রে স্পেনের জামোরায় একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান।[][] দুর্ঘটনাটি ঘটেছিল এ-৫২ মোটরওয়েতে, যা উত্তর পর্তুগাল এবং স্পেনকে সংযুক্ত করে।[] কাস্তিল এবং লিয়ন অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থা দুর্ঘটনাটির খবর নিশ্চিত করেছে।[] স্প্যানিশ সিভিল গার্ড জানল্যাম্বরগিনির টায়ার বিস্ফোরণ ঘটে এবং দুর্ঘটনার পরে গাড়িটি আগুন ধরে যায়।[১০]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পর্তুগাল২০১৯
২০২০
২০২১১২
২০২২
২০২৩
সর্বমোট৩৬১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/2502561
  2. https://int.soccerway.com/matches/2019/11/14/europe/european-championship-qualification/portugal/lithuania/2942954/
  3. https://www.worldfootball.net/report/em-qualifikation-2019-2020-gruppe-b-portugal-litauen/
  4. 1 2 https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3330689
  5. https://www.national-football-teams.com/matches/report/24395/Portugal_Lithuania.html
  6. https://int.soccerway.com/matches/2020/09/05/europe/uefa-nations-league/portugal/croatia/3243363/
  7. https://www.worldfootball.net/report/nations-league-a-2020-2021-gruppe-3-portugal-kroatien/
  8. Torcaz, Lidia (৩ জুলাই ২০২৫)। "Muere el futbolista del Liverpool Diogo Jota en un accidente de tráfico en la provincia de Zamora"MARCA (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫
  9. 1 2 3 Wyatt, Mark এবং Williams, Kieren (৩ জুলাই ২০২৫)। "Diogo Jota dies latest: Liverpool forward killed in car crash in Spain two weeks after his wedding"Sky News। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫
  10. Watkins, Ali (৩ জুলাই ২০২৫)। "Diogo Jota, Liverpool Soccer Star, Dies in Car Crash at 28"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]