বিষয়বস্তুতে চলুন

দিয়োতো দালো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়োগো দালো
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দালো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জোসে দিয়োগো দালো তেইশেইরা
জন্ম (1999-03-18) ১৮ মার্চ ১৯৯৯ (বয়স ২৭)
জন্ম স্থান ব্রাগা, পর্তুগাল
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৩৭, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জোসে দিয়োগো দালো তেইশেইরা (পর্তুগিজ: Diogo Dalot; জন্ম: ১৮ মার্চ ১৯৯৯; দিয়োগো দালো নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, দালো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জোসে দিয়োগো দালো তেইশেইরা ১৯৯৯ সালের ১৮ই মার্চ তারিখে পর্তুগালের ব্রাগায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

দালো পর্তুগাল অনূর্ধ্ব-১৫, পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৭১ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
পর্তুগাল২০২১
২০২২
২০২৩
সর্বমোট১৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Man Utd First Team Squad & Player Profiles" [ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল ও খেলোয়াড়ের প্রোফাইল]manutd.com (ইংরেজি ভাষায়)। ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩
  2. "Manchester United FC Squad Information 2023/2024" [ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের তথ্য ২০২৩/২০২৪]premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ৮ অক্টোবর ২০২৩। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]