বিষয়বস্তুতে চলুন

দিয়েগো গোমেস আমারিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়েগো গোমেস
২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে গোমেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো আলেক্সান্দের গোমেস আমারিয়া[]
জন্ম (2003-03-27) ২৭ মার্চ ২০০৩ (বয়স ২৩)
জন্ম স্থান সান হুয়ান বাউতিস্তা, প্যারাগুয়ে
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মায়ামি
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:০৯, ২ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দিয়েগো আলেক্সান্দের গোমেস আমারিয়া (স্পেনীয়: Diego Gómez; জন্ম: ২৭ মার্চ ২০০৩; দিয়েগো গোমেস নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি এবং প্যারাগুয়ে জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, গোমেস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত প্যারাগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে প্যারাগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; প্যারাগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

দিয়েগো আলেক্সান্দের গোমেস আমারিয়া ২০০৩ সালের ২৭শে মার্চ তারিখে প্যারাগুয়ের সান হুয়ান বাউতিস্তায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

গোমেস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ এবং প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ১২ই জুন তারিখে তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] গোমেস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
প্যারাগুয়ে২০২২
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3975403
  3. "Paraguay" [প্যারাগুয়ে]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]