রুবেন লেস্কানো
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | রুবেন দারিও লেস্কানো পোর্তিয়ো[১] | ||
| জন্ম | ৯ ফেব্রুয়ারি ২০০৪ | ||
| জন্ম স্থান | কাগুয়াসু, প্যারাগুয়ে | ||
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লিবের্তাদ | ||
| জার্সি নম্বর | ১৯ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩১, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
রুবেন দারিও লেস্কানো পোর্তিয়ো (স্পেনীয়: Rubén Lezcano; জন্ম: ৯ ফেব্রুয়ারি ২০০৪; রুবেন লেস্কানো নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে প্যারাগুয়ীয় ক্লাব লিবের্তাদ এবং প্যারাগুয়ে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, লেস্কানো প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রুবেন দারিও লেস্কানো পোর্তিয়ো ২০০৪ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে প্যারাগুয়ের কাগুয়াসুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]লেস্কানো প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে তিনি পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] লেস্কানো ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/ruben-lezcano/profil/spieler/1039533
- ↑ "Paraguay" [প্যারাগুয়ে]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]। apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে রুবেন লেস্কানো (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রুবেন লেস্কানো (ইংরেজি)
- কিকারে রুবেন লেস্কানো (জার্মান)
- অলিম্পিডিয়ায় রুবেন লেস্কানো (ইংরেজি)
- ২০০৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- প্যারাগুয়ীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ক্লাব লিবের্তাদের ফুটবলার
- প্যারাগুয়ের আন্তর্জাতিক যুব ফুটবলার
- প্যারাগুয়ের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- প্যারাগুয়ের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফ্লুমিনেন্সে ফুটবল ক্লাবের খেলোয়াড়